(ছবি) ১৭ অগাস্ট : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৭ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন
জম্মু ও কাশ্মীরের সৌজিয়ান সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। ব্যবহার করা হয়েছে ১২০ এমএম এবং ৮০ এমএম মর্টার সেল। ভারত পাক সেনাদের জবাব দিয়েছে।

মোদীর ভাষণের তৈয়ারি
দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ৩২,০০০ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।

শ্রাবণের সোমবার
শ্রাবণের সোমবারে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ভিড় ভক্তদের।

কীট পতঙ্গের খেলা
কোয়েম্বাটোরে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে কীট যাদুঘর। এখানে ১ লক্ষেরও বেশি কীট ও পতঙ্গের প্রজাতি দেখা যাবে।

গল্ফে ইতিহাস অনির্বাণের
ভারতীয় গল্ফের ইতিহাসে অন্যতম সেরা দিন। পিজিএ চ্যাম্পিয়নশিপে ইতিহাস অনির্বাণ লাহিড়ির। বছরের শেষ পিজিএ চ্যাম্পিয়নশিপে যুগ্মভাবে পঞ্চম হলেন অনির্বাণ।

নরেন্দ্র মোদী
২ দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফরের দ্বিতীয় দিনে আবু ধাবির মাসদার শহর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রণক্ষেত্র খরদহ
লেডিস স্পেশালে ৩ টি জেনারেল কামরা রয়েছে। তারই প্রতিবাদে খড়দহ স্টেশনে রেল অবরোধ করে মহিলা যাত্রীরা। পুরুষ যাত্রীরা অবরোধ তুলে নিতে বলা বচসা বাধে দুইপক্ষের। এরপরই পুরুষ-মহিলা যাত্রী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় খড়দহ স্টেশন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সাড়ে চার ঘন্টার পর ওঠে অবরোধ।

অরিজিৎ সিংকে হুমকি
জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে আন্ডারওয়ার্ল্ডের হুমকি ফোন। পুলিশের কাছে অরিজিৎ সিং অভিযোগ জানিয়েছে, রবি পূজারি নামের এক ডন তাঁর ম্যানেজারকে ফোন করে বলে, যেহেতু তিনি নাম ও পয়সা ভাল পরিমাণে উপার্জন করছেন তাই যাতে ৫ কোটি টাকা রবি পূজারিকে দেওয়া হয়, না হলে রবি পূজারির লোকের জন্য ২ টি অনুষ্ঠান বিনামূল্যে করে দিতে হবে। এই ঘটনায় এফআইআর হয়নি তবে পুলিশ ডায়েরি হয়েছে।

দিগম্বর কামাতের বিরুদ্ধে চার্জ গঠন
লুইস বার্গার ঘুষ কাণ্ডে চার্জ গঠন হল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের বিরুদ্ধে।

বন্যা সতর্কতা
ভারী বর্ষায় কারণে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসমে বন্যা সতর্কতা কথা ঘোষণা করল কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

লালুর বিরুদ্ধে মামলা
গত মাসে বিহার বনধ ডাকার জেরে নিম্ন আদালতে মামলা দায়ের হল প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে।

ব্যাংককে বিস্ফোরণ
থাইল্যান্ডের ব্যাংককে এক ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন মানুষ।












Click it and Unblock the Notifications