(ছবি) ১৬ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ১৬ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

এয়ার ইন্ডিয়া বিমানে দুর্ঘটনা
মুম্বই বিমানবন্দরে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণের সময় তার চাকা ফেটে বিস্ফোরণ হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সমস্ত যাত্রীকে নিরাপদের সঙ্গে বের করে আনা সম্ভভ হয়েছে।

হাতির তাণ্ডব
রাঁচির বসতিপূর্ণ একটি গ্রামে হাতির তাণ্ডব। ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িঘর।

গ্রেফতার
রায়পুর গীর্জা হামলা কাণ্ডে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজেপির কড়া বার্তা
খারাপ উপস্থিতির হার আর তাই কড়া বার্তা দিতে বিনোদ খান্না, এসএস আলুওয়ালিয়া, বরুণ গান্ধী সহ ১০ জন সাংসদকে সংসদের প্যানেল থেকে অপসারণ করল বিজেপি।












Click it and Unblock the Notifications