(ছবি)১৬ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৬ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বোলপুর। মাস্কেট বাহিনী নিয়ে গ্রাম দখলের লড়াই চালাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা, এই অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাজল শেখ। হামলার অভিযোগ অস্বীকার করেছে অনুব্রত অনুগামীরা।

ছাদে ফুটবল মাঠ
হায়দ্রাবাদে ১০ তলার বহুতলের ছাদে তৈরি হল ফুটবল মাঠ।

মহার্ঘ্য
ফের বাড়ছে পেট্রোলের দাম। তবে ডিজেলের দাম কমতে চলেছে।

মোদী
পাঞ্জাব সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মিঠুন চক্রবর্তী
সারদা থেকে নেওয়া অর্থ ফেরালেন মিঠুন চক্রবর্তী। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে যে টাকা তিনি নিয়েছিলেন সেই ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ড্রাফট আইনজীবীর হাতে ইডি দফতরে পাঠিয়ে দেন তিনি।

ঐশ্বর্য রাই বচ্চন
সরবজিৎ সিংয়ের বায়োপিকে অভিনয় করতে গিয়ে আইনি নোটিশ পেলেন ঐশ্বর্য রাই বচ্চন। সরবজিতের বোন বলে দাবি করা বলজিন্দর সিং তাঁকে ও ছবির পরিচালককে নোটিশ পাঠিয়েছেন।

গীতা কাপুর
কোরিওগ্রাফার গীতা কাপুর বেপরোয়া গাড়ি চালিয়ে বিপাকে পড়লেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল মুম্বইয়ে।

মহেন্দ্র সিং ধোনি
তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ পৌঁছলেন মহেন্দ্র সিং ধোনি সহ ৮ ভারতীয় খেলোয়াড়।

তৃণমূল ছাত্র পরিষদ
বোমা মেরে পুলিশ স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রানিগঞ্জ ব্লক সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা।

মদন তামাং হত্যা মামলা
মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং সহ মোর্চা নেতাদের গ্রেফতারের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতারের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়া দু'সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications