(ছবি) ১৬ জুলাই : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৬ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রাহুল গান্ধী
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী আজ ২ দিনের সফরে রাজস্থান যাবেন। হনুমানগড়ে তাঁর নেতৃত্বে একটি পদযাত্রা হবে।

পাক হানা
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাহাপুর সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঘ্ঙণ করল পাকিস্তানি সেনাবাহিনী। গতকাল রাতে আরএস পুরায় হামলা চালায় পাক সেনা।

গণধর্ষণ
দুই নাবালিকা বোনকে গণধর্ষণের অভিযোগ উঠল বিহারের সাসারাম এলাকায়।

খেজুর মেলা
ঈদ উপলক্ষে করাচিতে খেজুরের মেলা। প্রচুর মানুষ খেজুর কিনে নিয়ে যাচ্ছেন।

নরেন্দ্রী মোদী
আজ বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ট্রমা সেন্টার চালু করবেন।

বাস দুর্ঘটনায় মৃত্যু
উলুবেরিয়ায় দুরপাল্লার বাস উল্টে গিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

মোদীর জনসভার মঞ্চ বাঁধতে গিয়ে মৃত
বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মঞ্চ বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের এক তরুণ। মৃতের নাম মান্না।

পাচৌরির জামিন খারিজের আবেদন
যৌন হয়রানি মামলায় 'টেরি'-র ডিরেক্টর জেনারেল আর কে পাচৌরির জামিন খারিজের আবেদন জানাল পুলিশ। দিল্লি হাইকোর্টে এই আবেদন জানানো হয়েছে।

সলমনের গজেন্দ্র বিরোধিতা
পুনে ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউটে চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানের নিয়োগের বিরোধিতা করলেন অভিনেতা সলমন খান।

আলফা জঙ্গি ধৃত
টাকা-গুলি-বোমা-বন্দুক নিয়ে দুজন আলফা জঙ্গি ধরা পড়ল অসমে।

শ্লীলতাহানি করে গ্রেফতার এক মহিলা
দিল্লিতে এক পুরুষ অটোচালকের শ্লীলতাহানি করে গ্রেফতার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে দিল্লির সফদরজং এলাকায়।












Click it and Unblock the Notifications