(ছবি) ১৫ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৫ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ

দিল্লিতে প্রতিমুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। আপাতত কিছুদিন চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে কেজরিওয়াল সরকার। মাত্র কয়েকদিনেই আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারের গিয়ে পৌঁছেছে।

অখুশি পাসোয়ান

অখুশি পাসোয়ান

বিহারে আসন্ন বিধানসভা ভোটে এনডিএ জোটের আসন সমঝোতায় খুব একটা খুশি নয় রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি মোর্চা।

ওবামার অভিযোগ

ওবামার অভিযোগ

অবৈধ ড্রাগ তৈরি ও তা রপ্তানির ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে রয়েছে ভারত ও পাকিস্তান। এমনটাই অভিযোগ জানালেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।

সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি

সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি

বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল শিবসেনা।

কাশীপুরে এফসিআই গোডাউনের সামনে বিস্ফোরণ

কাশীপুরে এফসিআই গোডাউনের সামনে বিস্ফোরণ

কাশীপুরে এফসিআইয়ের গোডাউনের সামনে বিস্ফোরণ। এদিন সকালে সাফাইয়ের সময়ে বিস্ফোরণ ঘটে। আহতকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকেরা।

লোকাল ট্রেনের বগি উল্টে গেল মুম্বইয়ে

লোকাল ট্রেনের বগি উল্টে গেল মুম্বইয়ে

মুম্বইয়ে ভিলা পার্লের কাছে লোকাল ট্রেনের ৪টি কোচ উল্টে গিয়েছে বলে খবর। যদিও ঘটনায় কেউ হতাহত হননি।

জামিনে মুক্ত দীপক

জামিনে মুক্ত দীপক

ফকিরচাঁদ কলেজে গোলমালের ঘটনায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক দীপক হালদার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এদিন জামিন পেলেন।

আইএস জঙ্গি সন্দেহে কেরলে গ্রেফতার ৪

আইএস জঙ্গি সন্দেহে কেরলে গ্রেফতার ৪

আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এই অভিযোগে এদিন কেরলে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে আবু ধাবি থেকে বিমানে কেরলে এসে পৌঁছলে তাদের আটক করে পুলিশ।

রজনীকে নয় টিপুর চরিত্রে

রজনীকে নয় টিপুর চরিত্রে

টিপু সুলতানের উপর তৈরি কোনও সিনেমায় অভিনয় করতে তামিল সুপারস্টার রজনীকান্তকে মানা করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। টিপু তামিল বিরোধী ছিলেন বলে দাবি অভিযোগকারীদের।

স্বচ্ছ্ব টেটের দাবিতে মিছিল

স্বচ্ছ্ব টেটের দাবিতে মিছিল

টেট পরীক্ষায় স্বচ্ছ্বতার দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত মিছিল করল ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে বাম ছাত্র সংগঠনগুলি।

আটক ইয়াসিন মালিক

আটক ইয়াসিন মালিক

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা ইয়াসিন মালিককে আটক করল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+