(ছবি)১৫ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৪ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জিতেন্দ্র সিং তোমার

জিতেন্দ্র সিং তোমার

ডাল ডিগ্রি মামলার তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না তোমার। এই অভিযোগ তুলেছে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

ললিত মোদীকে পর্তুগাল যেতে সাহায্য়ের জন্য ব্রিটিশ সাংসদকে সুপারিশ করেম সুষমা স্বরাজ। আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত এবং ইডির তালিকাভূক্ত ব্যক্তিকে কেন সাহায্য এই প্রশ্ন তুলে সুষমা স্বরাজের ইস্তফা দাবি বিরোধীদের। সুষমার সাফাই মানবিকতার খাতিরেই সাহায্য করেছি।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

জম্মু ও কাশ্মীরের নওসেরা অঞ্চলের চিঙ্গুস জঙ্গলে ভয়াবহ আগুন লাগে রবিবার রাতে।

ইম্ফল

ইম্ফল

এই প্রথম জাতীয় উদ্যানপালন প্রদর্শনী পালিত হল মণিপুরের ইম্ফলে।

পার্থ দে

পার্থ দে

রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের তদন্তে আজ পাভলভ হাসপাতালে গিয়ে পার্থ দে কে জেরা করবেন তদন্তকারীরা। তবে জেরার ক্ষেত্রে কোনও জোর খাটানো হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সাংবাদিককে মারধর

সাংবাদিককে মারধর

জমি দুর্নীতি ফাঁস করায় উত্তরপ্রদেশের পিলিভিটে সাংবাদিককে বাইকের সঙ্গে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া এবং বেধড়ক মারধরের অভিযোগ উঠল।

মুদ্রা প্রদর্শনী

মুদ্রা প্রদর্শনী

৩ দিনের বিশ্বমুদ্রা প্রদর্শনী হয়ে গেলে শিলিগুড়িতে।

নিরাপত্তা

নিরাপত্তা

দিল্লিতে সুষমা স্বরাজের বাড়ির সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে দেওয়া হয়েছে।

নির্মম খুন

নির্মম খুন

মালদহের গাজোলে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মহিলার শরীর থেকে দুটো চোখই উপড়ানো হয়েছে। ডাইনি সন্দেহে ওই মহিলাকে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ।

আক্রান্ত পুলিশ

আক্রান্ত পুলিশ

বীরভূমে ফের আক্রান্ত পুলিশ। অসংযত লরির চালককে আটকাতে গেলে দৃষ্কৃতীদের মারের মুখে পড়েন এএসআই। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনও অধরা।

নিখোঁজ ছাত্র

নিখোঁজ ছাত্র

আরজি করের নিখোঁজ ছাত্র অভিজিৎ সিংয়ের খোঁজ মিলল জম্মু ও কাশ্মীরের কাটরায়। গত ৫ জুন নিখোঁজ হয় অভিজিৎ।

রজনীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

রজনীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতার বিরুদ্ধে মামলা দায়ের হল।

মোবাইলের বদলে পাথর

মোবাইলের বদলে পাথর

বহুজাতিক অনলাইন পণ্য বিক্রয়কারী সংস্থা অ্যামাজন বিতর্কে জড়াল। অন্ধ্রপ্রদেশে এক ক্রেতা মোবাইল অর্ডার দিয়ে বাক্সের মধ্যে পাথর পেয়েছেন বলে অভিযোগ উঠেছে অ্যামাজনের বিরুদ্ধে।

বেনো জেফিন

বেনো জেফিন

জন্মান্ধ বেনো জেফিন বলে চেন্নাইয়ের বাসিন্দা এক যুবতী ইন্ডিয়ান ফরেন সার্ভিস পরীক্ষায় পাশ করে সবাইকে চমকে দিলেন।

সাক্ষী মহারাজ

সাক্ষী মহারাজ

আন্তর্জাতিক যোগা দিবসের আগে ফের বিতর্ক উসকে দিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এদিন মহারাজ জানান, তিনি একজন সত্যিকারের একনিষ্ঠ মুসলমান এবং পয়গম্বর মহম্মদ হলেন সর্বশ্রেষ্ঠ যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+