(ছবি) ১৫ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৫ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিজেপির বৈঠক
এদিন সকাল ৯টা ৩০ মিনিটে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।

ঠান্ডায় কাবু উত্তরপ্রদেশ
কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরপ্রদেশ। জবুথবু অবস্থা সাধারণ মানুষের। অন্ধকার নামলেই আগুনের পাশে বসে চলছে হাত সেঁকার কাজ।

দিল্লিতে ডিজেল গাড়ি
দিল্লির রাস্তায় ডিজেল গাড়ি চলবে কিনা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

মৃদু ভূমিকম্প
বিহারের গয়া ও জামুই এবং ঝাড়খণ্ডের দেওঘর ও ধানবাদে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

কেজরির দফতরে সিবিআই হানা
নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দফতরে হানা দিল সিবিআই। দফতর সিল করে দেওয়ার অভিযোগও উঠেছে।

সিবিআইয়ের সাফাই
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নয়, তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র কুমারের দফতর এবং বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে সিবিআই জানিয়েছে। পুরনো একটি মামলায় এই তল্লাশি বলে মত সিবিআইয়ের।

হেমা খুনে পুলিশ হেফাজতে তিন
শিল্পী হেমা উপাধ্যায় খুন মামলায় ধৃত তিন অভিযুক্তকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল মুম্বইয়ের আদালত।

কেজরির পাশে মমতা
মুখ্যমন্ত্রীর দফতরে সিবিআই হানাকে নজিরবিহীন আখ্যা দিয়ে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

লাদাখে মাইনাস ১৪
জম্মু ও কাশ্মীরের লে-লাদাখে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৪ ডিগ্রিতে। বরফে ঢেকে গিয়ছে পুরো এলাকা, চলছে শৈত্যপ্রবাহ।

সুন্দর ইচ্ছা
ভারতে এসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন গুগল সিইও সুন্দর পিচাই।












Click it and Unblock the Notifications