(ছবি) ১৪ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৪ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

লরি উল্টে মৃত ১৯
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ২১৪ নম্বর জাতীয় সড়কে লরি উল্টে ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০০৬ মুম্বই ট্রেন হামলায় সাজা ঘোষণা
২০০৬ মুম্বই লোকাল ট্রেনের বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ১২ জনের আজ সাজা শোনাবে মুম্বইয়ের বিশেষ আদালত।

ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকার
যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জকোভিচ। খেলার ফলাফল ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪।

আনন্দীবেন সমীপে হার্দিক
গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের সঙ্গে আজ সাক্ষাৎ করার কথা হার্দিক প্যাটেলের।

সানিয়ার ইউএস ওপেন জয়
মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে ইউএস ওপেনও জিতে নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ফাইনালে এই ইন্দো-সিউস জুটি হারিয়ে দেন অজি-কাজাক জুটিকে।

মারানের গ্রেফতারিতে ফের স্থগিতাদেশ
প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানের গ্রেফতারির উপরে ফের একবার স্থগিতাদেশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। মারান অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে তার নামে।

ঝাবুয়ায় মৃতদের পরিবারের পাশে শিবরাজ
ঝাবুয়ায় হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বিহারে এনডিএর আসন ভাগ
বিহার বিধানসভা নির্বাচনে কে কটি আসনে লড়বে তা ঘোষণা করল এনডিএ জোট। বিজেপি ১৬০ টি আসনে, লোক জনশক্তি পার্টি ৪০, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি ২৩ ও জিতনরাম মাঞ্ঝির দল হিন্দুস্তানি আবাম মোর্চা ২০টি আসনে লড়বে বলে জানানো হয়েছে।

ডায়মন্ড হারবারের কলেজে সংঘর্ষ
ছাত্র সংসদ কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়েই উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ। ঘটনায় বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

পুলিশ-সিভিক ভলান্টিয়ার সংঘর্ষে উত্তপ্ত মালদহ
এদিন সকালে পুলিশ-সিভিক ভলান্টিয়ার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজার এলাকা। এদিন সকালে প্রায় এক হাজার সিভিক ভলান্টিয়ার রিজেন্ট পার্ক এলাকা থেকে মিছিল করে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু মিছিলের অনুমতি না থাকায় পুলিশ তাঁদের পথ আটকায়। এরপরে ব্যাপক সংঘর্ষ বাধে দু'পক্ষের।

ডিএসও-র বিক্ষোভ
পাশ-ফেল প্রথা চালু করার দাবিতে এদিন রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করল ডিএসও।












Click it and Unblock the Notifications