(ছবি) ১৪ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৪ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হাজির হতে হবে শঙ্কুকে
সারদা মামলায় এদিন ফের নথি নিয়ে শঙ্কুদেব পণ্ডাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

কেরলে মোদী
দু'দিনের কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভায় বক্তৃতা দেওয়ারও কথা রয়েছে তাঁর।

সুষমার অভিজ্ঞতা
পাকিস্তান সফর নিয়ে এদিন রাজ্যসভা ও লোকসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ঠান্ডায় কাবু দিল্লি
রাজধানী দিল্লি জুড়ে বইছে শীতের পরশ। তাপমাত্রা কমে গিয়ে কনকনে শীতে কাঁপছে দিল্লিবাসী। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে বলেই মনে করা হচ্ছে।

চেন্নাইয়ে খুলল স্কুল
বৃষ্টি ও বন্যার ফলে বন্ধ থাকায় দীর্ঘ একমাস পরে খুলল চেন্নাইয়ের স্কুলগুলি।

আপের পাশে তৃণমূল
দিল্লিতে শকুর বস্তিতে রেলের উচ্ছেদ অভিযানের ফলে শিশু মারা যাওয়ার ঘটনায় আপের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।

ট্যাংরায় ভস্মীভূত বস্তি
এদিন ভোরে আগুন লাগে শিয়ালদহ দক্ষিণের রেললাইন লাগোয়া ট্যাংরার মেহের আলি লেনের বস্তিতে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৭০ -৮০টি ঝুপড়ি। দমকলের ২০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এক পদ এক পেনশন
অবসরপ্রাপ্ত বিচারপতি নরসীমা রেড্ডির নেতৃত্বে এক পদ এক পেনশন বিষয়টি খতিয়ে দেখা হবে।

সিবিআই সমীপে শঙ্কুদেব
সারদা মামলায় নোটিশ পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা।

বস্তিবাসীর পাশে রাহুল
দিল্লিতে বস্তি উচ্ছেদের ঘটনাটি সংসদে উপস্থাপন করবেন বলে জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications