(ছবি) ১৩ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৫ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বনধ
কর্ণাটকের মাডিকেড়িতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বনধ পালিত হচ্ছে। দোকানপাট বন্ধ, রাস্তাতেও গাড়ির সংখ্যা হাতে গোনা।

দীপ মহোৎসব
উত্তরপ্রদেশের গোরখপুরে দীপ মহোৎসব উপলক্ষে ১ লক্ষ প্রদীপ জ্বালিয়েছেন ভক্তেরা।

দম্পতি খুন
দিল্লির পূর্ব কৈলাসে প্রৌঢ় দম্পতিকে বৃহস্পতিবার রাতে বাড়ির ভিতর ঢুকে খুন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বাংলায় পথদুর্ঘটনায় মৃত ৪
রাজ্যে জোড়া পথদুর্ঘটনায় মৃত ৪। ডানকুনিতে লরি-বাইক সংঘর্ষে মৃত ২। বাঁকুড়ার মেজিয়ায় বাইক সংঘর্ষে মৃত আরও ২।

ভারি বৃষ্টির সম্ভাবনা
আজ ফের ভারি বৃষ্টির পূর্বাভাস। আর সেই কারণেই চেন্নাইয়ে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাবালিকাকে ধর্ষণ
চিৎপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মিলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিটি রোডের চিড়িয়ামোড়ে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে দাবি এলাকার মানুষদের।

ভয়াবহ অগ্নিকাণ্ড
বেলঘরিয়ায় গেঞ্জির গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছিয়েছে।

ট্রেন বাতিল
সিগন্যালিংয়ের কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ৪৫টি ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

জলমগ্ন চেন্নাই
একটানা ভারী বর্ষণের ফলে চেন্নাইয়ের বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications