(ছবি) ১২ নভেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১২ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নয়া উপগ্রহ উৎক্ষেপণ

নয়া উপগ্রহ উৎক্ষেপণ

ভারতের নতুন উপগ্রহ জি-স্যাট১৫ সফলভাবে উৎক্ষেপিত হয়েছে বলে জানাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

তামিলনাড়ুতে বর্ষণে মৃত ১৯

তামিলনাড়ুতে বর্ষণে মৃত ১৯

তামিলনাড়ুতে দু'দিনের ভারী বর্ষায় ও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে প্রায় ১৯ জনের প্রাণ গিয়েছে। সরকারি তরফে মৃতদের জন্য ক্ষতিপূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে।

জাতিসংঘের নয়া উদ্বাস্তু প্রকল্পের প্রধান

জাতিসংঘের নয়া উদ্বাস্তু প্রকল্পের প্রধান

জাতিসংঘের উদ্বাস্তু প্রকল্পের প্রধান হিসাবে নির্বাচিত হলেন ইতালিয় কূটনীতিবিদ ফিলিপ্পো গ্র্যান্দি।

মোদী-ক্যামেরন বৈঠক

মোদী-ক্যামেরন বৈঠক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে আজ বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খুনের হুমকি

খুনের হুমকি

টিপু সুলতানকে নিয়ে মন্তব্য করায় খুনের হুমকি দেওয়া হল মঞ্চাভিনেতা গিরীশ কারনাড়কে।

সব অভিযোগ খারিজ মনির

সব অভিযোগ খারিজ মনির

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সমস্ত অভিযোগ খারিজ করলেন কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী কেএম মনি।

বেঙ্গালুরুতে ধর্ষণ

বেঙ্গালুরুতে ধর্ষণ

বেঙ্গালুরু টেনিস ক্লাবে এক ৩০ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

লন্ডন পৌঁছলেন মোদী

লন্ডন পৌঁছলেন মোদী

তিনদিনের লন্ডন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের।

অমিতের ইস্তফা দাবি

অমিতের ইস্তফা দাবি

বিজেপি-র অন্তর্কলহ আরও তীব্র হল। সর্বভারতীয় সভাপতি পদ থেকে অমিত শাহ-এর ইস্তফার দাবি তুললেন বেগুসরাইয়ের বিজেপি সাংসদ ভোলা সিংহ।

নীতীশের পাশে সনিয়া-মমতা

নীতীশের পাশে সনিয়া-মমতা

আগামী ২০ নভেম্বর বিহারে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এছাড়া থাকার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এমন উপস্থিতি আগামিদিনে নয়া সমীকরণের ইঙ্গিত বলেই মত রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+