(ছবি) ১১ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১১ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পুলিশ খুনে অধরা অভিষুক্তরা
কোচবিহারে কোতয়ালি থানার এসআই খুনের ঘটনা ধামাচাপা দিতে চাই খোদ পুলিশ। জুয়া ও মদের ঠেকে অভিযান চালালে একদল তাকে বাঁশ, লাঠি দিয়ে আক্রমণ করা হয়। জখম অবস্থায় রঞ্জিত পাল নামে ওই এসআইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে হামলার কথা স্বীকার করলেও এসপির দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এসআই-এর। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই বলে দাবি এসপির।

দীপাবলী
আজ দীপাবলি, আলো ও শব্দের উৎসব। দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দীপাবলি

রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি দূষণমুক্ত উপায়ে দীপাবলি পালনের জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন।

কারখানায় আগুন
উত্তর ২৪ পরগনার একটি টায়ার তৈরির কারখানায় ভয়বাহ আগুন লাগে মঙ্গলবার রাতে। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সু কি-র জয়
প্রত্যাশিতভাবেই মায়ানমার নির্বাচনে জিতলেন আন সান সু কি।

উলফা নেতা প্রত্যর্পণ
উলফা নেতা অনুপ চেতিয়াকে দীর্ঘ ১৭ বছর পরে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার।

শাহরুখকে জেরা ইডির
নাইট রাইডার্স দলের শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রায় ৪ ঘণ্টা ধরে শাহরুখ খানকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তেজস্ক্রিয় বিকিরণে মৃত নয় সুনন্দা
তেজস্ক্রিয় পদার্থের বিকিরণে সুনন্দার মৃত্যুর সম্ভাবনা খারিজ করল ল্যাবরেটরি থেকে প্রাপ্ত রিপোর্ট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দার মৃত্যুরহস্য দীর করতে বহু প্রমাণ মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই এই তেজস্ক্রিয় বিকিরণ থেকে মৃত্যুর সম্ভাবনা খারিজ করে রিপোর্ট এসেছে।

কোচবিহারে সাব ইনস্পেক্টর খুনে ধৃত ২১
মঙ্গলবার রাতে জুয়ার আসর ভাঙতে গিয়ে মৃত্যু হয় কোচবিহার থানার সাব ইনস্পেক্টর রঞ্জিত পালের (৫০)। সেই খুনের ঘটনায় চাপের মুখে ২১ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এরা আসল অপরাধী কিনা সেবিষয়ে সন্দেহ রয়েছে।

মোদীর পাশে নিতিন
বিহার নির্বাচনে হারের জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সমালোচনা করা উচিত নয়। এটা কোনও ব্যক্তির নয়, গোটা দলের দায়িত্ব। এমনটাই বলে প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়ালেন নিতিন গড়কড়ী।












Click it and Unblock the Notifications