(ছবি)১১ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১১ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সিআইএসএফ জওয়ান মৃত
কোজিকোড়ে (কেরল) : বিমানবন্দর কর্মীদের সঙ্গে সিআইএসএফ জওয়ানের সংঘর্ষ হয় গতকাল রাতে এই ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। ৩ জন আহত হয়েছেন।

বন্যা পরিস্থিতি
অসমের সোনিতপুরে বন্যাপরিস্থিতির জেরে জীবনযাপন ব্যহত।

বেলেন্দুর
বেঙ্গালুরুর বেলেন্দুর পুকুরের জলে বিষাক্ত ফেনা ভেসে উঠেছে।

নার্সিংহোমে ভাঙচুর
জেমস লং সরণীর নার্সিংহামে ভাঙচুর। হাসপাতাল চত্ত্বরে বিদ্যুৎপৃষ্ট হওয়ায় উত্তেজনা। আর তার জেরেই ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা।

পিটিয়ে খুন
ফের বারাকপুর কমিশনারেট এলাকায় খুন। জগদ্দলে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। পলাতক ৩ অভিযুক্ত। ঠিকাদারি নিয়ে বচসার জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। নিহতের নাম বাসুদেব মণ্ডল। ১ অভিযুক্তর বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

বিপাকে সোমনাথ ভারতী
আপ নেতা সোমনাথ ভারতীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী লিপিকা মিত্র। যদিও সোমনাথ ভারতীর দাবি, গত ৫ বছর ধরে তাঁর স্ত্রী চাইছিলেন তিনি স্ত্রী বা মায়ের মধ্যে একজনকে বেছে নেন। তিনি তা করতে পারবেন না জানিয়ে দেওয়াতেই ভুয়ো অভিযোগ আনছেন স্ত্রী লিপিকা।

অগ্নিকাণ্ড
মহারাষ্ট্রের ঝাড়পোলি এলাকার একটি রবার তৈরির কারখানায় আগুন।

হ্যাপি বার্থ ডে
পাটনায় জন্মদিন পালন করছেন লালু প্রসাদ যাদব। রয়েছেন স্ত্রী রাবড়ি দেবীও।

বিক্ষোভে ভারতী
অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে সোমনাথ ভারতীর গাড়ি আটকে প্রতিবাদ দেখাচ্ছেন মহিলারা। বিজেপি কর্মীরা সোমনাথ ভারতীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখান।

আদালতে নেসলে
৫ জুন, ২০১৫ এফএসএসএআই ম্যাগি নুডলস নিষিদ্ধ করার যে রায় দিয়েছে তা রিভিউয়ের দাবি জানাতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ নেসলে ইন্ডিয়া।

খাস কলকাতায় রহস্য
খাস কলকাতায় রহস্যজনক মৃত্যুর ঘটনা। শেক্সপীয়ার সরণীর একটি ফ্ল্যাট থেকে অগ্নিদ্বগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর মোড়। ওই বাড়ি থেকে আরও দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। প্রথমটি বৃদ্ধের মেয়ের যাঁর প্রায় ৬ মাস আগে মৃত্যু হয়েছে। অন্যটি বাড়ির পোষা কুকুর। এই কুকুরটিও গত কয়েকমাস আগে মারা যায়। বৃদ্ধের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।

অক্সিটাউন জোড়া হত্যা মামলা
অক্সিটাউন জোড়া হত্যা মামলায় দুই অভিযুক্তের একজন অভীক ঘোষের ফাঁসি ও অন্যজন সোমনাথ তাঁতির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলিপুর আদালত।

মিকা সিং
এক চিকিৎসককে চড় মেরে গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী মিকা সিং।

স্বস্তির বৃষ্টি
অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলল। এদিন বিকেলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন মানুষ।

জীতেন্দ্র তোমর
আপ নেতা জীতেন্দ্র তোমরের জামিনের আর্জি খারিজ করল আদালত।

জিতন রাম মঞ্ঝি
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মঞ্ঝি বিজেপি সভাপতি অমিত শাহের নয়াদিল্লির বাসভবনে গিয়ে দেখা করলেন।

নেপালে ধস
ভারী বৃষ্টি সঙ্গে ধস নেমে নেপালে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বহু পর্যটকের আটকে থাকারও খবর জানিয়েছে নেপাল সরকার।












Click it and Unblock the Notifications