(ছবি) ১০ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পুলিশের মৃত্যু

পুলিশের মৃত্যু

উত্তরপ্রদেশের ফরিদপুরে দুষ্কৃতীগুলিতে প্রাণ হারালেন এক পুলিশ ইনসপেক্টর। অভিযোগ এলাকার পশু চোরাচালানকারীরাই এই ঘটনার পিছনে রয়েছে।

বিক্ষোভ

বিক্ষোভ

মধ্যপ্রদেশের রতলামে মহিলা অ্যাথলিট কোচের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ এনেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ স্টেশনের বাইরে বিশাল বিক্ষোভ।

বিশ্ব হিন্দি সম্মেলন

বিশ্ব হিন্দি সম্মেলন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ভোপালে দশম বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করবেন।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাক সেনার। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকার বিজি সেক্টরে গতকাল রাত ৭টা ১০ মিনিট থেকে ৮ টা পর্যন্ত গুলি চালাল পাক সেনা। হতাহতের কোনও খবর নেই।

ফাইনালে পেজ-হিঙ্গিস

ফাইনালে পেজ-হিঙ্গিস

লিয়েন্ডার পেজ ও মার্টিনা হিঙ্গিস ইউএস ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে পৌঁছলেন।

গণেশকে ১ লক্ষ ২৫ হাজারটি লাড্ডুর ভোগ

গণেশকে ১ লক্ষ ২৫ হাজারটি লাড্ডুর ভোগ

গণেশ চতুর্থী উপলক্ষ্যে রাজস্থানের জয়পুরে একটি মন্দিরে ১ লক্ষ ২৫ হাজারটি লাড্ডু ভোগ হিসাবে দেওয়া হল।

সোমনাথ ভারতীর নামে এফআইআর

সোমনাথ ভারতীর নামে এফআইআর

স্ত্রী লিপিকা মিত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হল আপ সরকারের প্রাক্তন আইনমন্ত্রী সোমনাথ ভারতীর নামে।

দাদরে মাংস বিক্রি

দাদরে মাংস বিক্রি

মহারাষ্ট্রে চারদিনের জন্য মাংস বন্ধ হওয়ার প্রতিবাদে দাদরে মুরগীর মাংস বিক্রি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সমর্থকেরা।

অনশনে এফটিআইআই পড়ুয়ারা

অনশনে এফটিআইআই পড়ুয়ারা

গজেন্দ্র চৌহানের অপসারণ চেয়ে এবার অনশনে বসল তিন এফটিআইআই পড়ুয়া।

রাজস্থানেও তিনদিনের জন্য মাংস বিক্রি বন্ধ

রাজস্থানেও তিনদিনের জন্য মাংস বিক্রি বন্ধ

এবার রাজস্থানেও তিনদিনের জন্য মাংস বিক্রি বন্ধ হল। যা নিয়ে সেখানেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।

রাজের হুমকি

রাজের হুমকি

মহারাষ্ট্রে মাংস বিক্রি চলবে। প্রয়োজনে মাংস বিক্রেতাদের পিছনে দাঁড়াবে দল। এমনটাই হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধান রাজ থ্যাকারে।

পুলিশেরও দাবি 'এক পদ এক পেনশন'

পুলিশেরও দাবি 'এক পদ এক পেনশন'

সপ্তম বেতন কমিশনের কাছে এবার পুলিশের দাবি, সেনাবাহিনীর মতো 'এক পদ এক পেনশন' তাদের ক্ষেত্রেও কার্যকর করতে হবে। এই ধাক্কা মোদী সরকার কীভাবে সামলায় তাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+