(ছবি) ১০ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১০ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রাজ থ্যাকারে

রাজ থ্যাকারে

বিজেপিকে ধাপ্পাবাজদের সরকার বলে তোপ দাগলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধান রাজ থ্যাকারে।

রাধে মা-র সচিবের নামে প্রতারণার মামলা

রাধে মা-র সচিবের নামে প্রতারণার মামলা

কর ফাঁকি দেওয়ার অভিযোগে প্রতারণার অভিযোগ দায়ের হল বিতর্কিত ধর্মগুরু রাধে মা-র সেক্রেটারি সঞ্জীব এম গুপ্তার নামে।

দিল্লিতে মৃদু ভূকম্পন

দিল্লিতে মৃদু ভূকম্পন

শুক্রবার রাতে মৃদু ভূকম্পন অনুভূত হল দিল্লি-এনসিআর এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩।

দিল্লিতে এবার সোয়াইন ফ্লু

দিল্লিতে এবার সোয়াইন ফ্লু

ডেঙ্গুর পরে এবার দিল্লিতে খোঁজ মিলল সোয়াইন ফ্লু-র। প্রশাসন সর্বোচ্চ তৎপরতা দেখাক, এমনটাই চাইছেন সাধারণ মানুষ।

ফের অনশনে কুনাল

ফের অনশনে কুনাল

সারদা তদন্ত সঠিকপথে এগোচ্ছে না। এই অভিযোগ তুলে ফের অনশন শুরু করল সারদা চিটফান্ড কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুনাল ঘোষ।

মোবাইল ফোনের কোম্পানি খুলবেন শিল্পা

মোবাইল ফোনের কোম্পানি খুলবেন শিল্পা

এবার মোবাই ফোনের কোম্পানি খুলতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা।

রণক্ষেত্র উত্তর দিনাজপুর

রণক্ষেত্র উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা।

সন্ত্রস্ত মুসলমান ছাত্ররা

সন্ত্রস্ত মুসলমান ছাত্ররা

উত্তরপ্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে মারা ঘটনায় সন্ত্রস্ত এলাকার মুসলমান স্কুল পড়ুয়ারা স্কুলে যাওয়া কমিয়ে দিয়ে বাড়িতে রয়েছে বলে জানা গিয়েছে।

'দাগী আদমি পার্টি'

'দাগী আদমি পার্টি'

আম আদমি পার্টির নাম বদলে এখন 'দাগী আদমি পার্টি' রাখা উচিত বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্তা।

রবিবার শুরু একদিনের সিরিজ

রবিবার শুরু একদিনের সিরিজ

আগামিকাল রবিবার কানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। টি২০ সিরিজ ২-০তে হেরে রীতিমতো চাপে রয়েছে ধোনিবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+