(ছবি) ১০ নভেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১০ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পিঠ বাঁচাতে ব্যস্ত বিজেপি

পিঠ বাঁচাতে ব্যস্ত বিজেপি

বিহার নির্বাচনে লালু-নীতীশের মহাজোটের কাছে পরাজিত হওয়ার পরে এখন দলীয় নেতৃত্ব ও আরএসএসকে সমালোচনার হাত থেকে বাঁচানোর জোর প্রচেষ্টা চালাতে ব্যস্ত বিজেপি।

এক পদ এক পেনশন নিয়ে চলবে বিক্ষোভ

এক পদ এক পেনশন নিয়ে চলবে বিক্ষোভ

এক পদ এক পেনশন নিয়ে জারি করা কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি মানা হবে না। তার বদলে আরও বেশি করে বিক্ষোভ চলবে বলে জানালেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ভিকে গান্ধী।

পদক ফেরাতে পারেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররাও

পদক ফেরাতে পারেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররাও

এক পদ এক পেনশন ইস্যুতে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা পদক ফেরাতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ফের মুখ্যমন্ত্রী নীতীশ

ফের মুখ্যমন্ত্রী নীতীশ

বিহারের জনাদেশ পাওয়ার পরে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। আগামী ২০ নভেম্বর তিনি ফের শপথ নেবেন বলে জানা গিয়েছে।

আরও বড় জোট

আরও বড় জোট

বিহারে বিজেপির হার আরও বড় মহাজোট তৈরিতে উৎসাহ জোগাবে বলেই মত কংগ্রেস নেতা শ্রীপ্রকাশ জয়সওয়ালের।

বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত

বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত

দীপাবলী উপলক্ষ্যে নিজের বাড়ি লাইটিং দিয়ে সাজানোর সময়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রতন মোদনওয়াল (১৬) নামে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠীতে।

সেলফি তুলে বদলি

সেলফি তুলে বদলি

প্রশাসনিক বৈঠক চলাকালীন সেলফি তোলার অপরাধে বদলি করে দেওয়া হল মঙ্গল পাণ্ডে নামে এক বিডিওকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাবাঁকী জেলায়। জেলাশাসকের কথা না শুনে বৈঠকের মাঝেই সেলফি তুলতে ব্যস্ত ছিলেন ওই বিডিও।

রাষ্ট্রপতির শুভেচ্ছা

রাষ্ট্রপতির শুভেচ্ছা

দিওয়ালি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহত্তর একতার পক্ষ্যে সওয়াল করেছেন রাষ্ট্রপতি।

মহাজোটের কারণে হার

মহাজোটের কারণে হার

জনপ্রিয়তা কমার জন্য নয়, জেডিইউ, আরজেডি ও কংগ্রেসের মহাজোটের কারণেই বিহার ভোটে হার প্রাপ্তি হয়েছে বিজেপি। এমনটাই উঠে এসেছে সমীক্ষা রিপোর্টে।

রঞ্জিতে প্রথম সরাসরি জয় পেল বাংলা

রঞ্জিতে প্রথম সরাসরি জয় পেল বাংলা

রঞ্জিতে প্রথম সরাসরি জয় পেল বাংলা ক্রিকেট দল। বিদর্ভকে সরাসরি হারিয়ে মরশুমের প্রথম জয় ও ৬ পয়েন্ট তুলে নিল মনোজ তিওয়ারির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+