(ছবি) ১০ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১০ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মমতা-মুকুল ঘণিষ্ঠতা
বুধবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈশভোজে মুকুল রায়। অতিথিরিয়া চলে গেলে মুকুল রায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণ মমতা-মুকুল সাক্ষাৎ পূর্বপরিকল্পিত ছিল।

সুষমা
তিনদিনের ইসলামাবাদ সফর সেরে দিল্লিতে ফিরলেন সুষমা স্বরাজ।

আইএসআই
আইএসআই সন্দেহে রাজস্থানের যোধপুর থেকে ২ জনকে গ্রেফতার করল সিআইডি।

অগ্নিকাণ্ড
মুম্বইয়ের কুরলায় একটি গুদামে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে।

পার্কস্ট্রিট কাণ্ডে রায়দান
পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে আজ রায় ঘোষণা করল আদালত। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্ত রুমান খান, নাসির খান সুমিত বাজাজকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামিকাল অর্থাৎ শুক্রবার দুপুর ২টোর সময় সাজা ঘোষণা করা হবে।

বেকসুর সলমন
গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় বম্বে হাইকোর্টে বেকসুর খালাস পেলেন বলিউড সুপারস্টার সলমন খান।

জিএসটিকে সমর্থন নীতীশের
তাঁরা জিএসটি বিলের সমর্থনে রয়েছেন বলে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার।

জামিন হল না হার্দিকের
রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্যাটেলদের নেতা হার্দিককে জামিন দিল না সুরাটের দায়রা আদালত।

সঞ্জুবাবাকে না ছাড়ার আর্জি
সঞ্জয় দত্তকে যেন নির্ধারিত সময়ের আগে রেহাই না দেওয়া হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি লিখে অনুরোধ করলেন এক সমাজকর্মী।

ভারত-পাক সিরিজ
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে কেন্দ্রীয় সরকারই। এব্যাপারে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এমনটাই মত বিসিসিআইয়ের সম্পাদক অনুরাগ ঠাকুরের।

সকলকে ধন্যবাদ সলমনের
গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় মুক্ত হওয়ার পর পরিবার, বন্ধু ও সকল গুণমুগ্ধদের ধন্যবাদ জানালেন সুপারস্টার সলমন খান।












Click it and Unblock the Notifications