(ছবি) ১ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ১ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আমেঠীতে রাহুলের জনসভা

আমেঠীতে রাহুলের জনসভা

উত্তরপ্রদেশের আমেঠীতে জনসভা করবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। আগামী বছরের উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে।

প্রাক্তন সেনা অফিসার গ্রেফতার

প্রাক্তন সেনা অফিসার গ্রেফতার

অবৈধ উপায়ে ফোনের নানা গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে প্রাক্তন সেনা অফিসারকে হায়দ্রবাদ থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

ভারত সফরে মিশরের রাষ্ট্রপতি

ভারত সফরে মিশরের রাষ্ট্রপতি

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতাহ আল সিসি তিনদিনের ভারত সফরে দিল্লি আসছেন বলে জানা গিয়েছে।

ইন্ডিয়া গেটের সামনে জল

ইন্ডিয়া গেটের সামনে জল

প্রবল বৃষ্টিতে ইন্ডিয়া গেটের সামনে অনেকটা জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিনেই প্রবল বর্ষণে দিল্লির প্রায় বাণভাসী অবস্থা।

ভারত সফরে এসে খুশি জন কেরি

ভারত সফরে এসে খুশি জন কেরি

বাণভাসী দিল্লির জলযন্ত্রণা ও তীব্র যানযট বাদ দিলে ভারত সফরে এসে উচ্ছ্বসিত মার্কিন বিদেশ সচিব জন কেরি। এমনটাই তিনি জানিয়েছেন বলে জানা গিয়েছে।

বাড়ল সিলিন্ডারের দাম

বাড়ল সিলিন্ডারের দাম

ফের বাড়ল ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। কমল ভর্তুকি-ছাড়া সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু ২ টাকা করে বাড়ানো হয়েছে। জুলাই মাস থেকে এই নিয়ে তিনবার ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের দাম বাড়ল।

কাশ্মীরে ফের অশান্তি

কাশ্মীরে ফের অশান্তি

কাশ্মীরে কার্ফু উঠে গেলেও অশান্তি অব্যাহত। ফের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এসব সত্ত্বেও এখনই কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাবছে না কেন্দ্র সরকার।

শুক্রবার শুরু জমি জরিপের কাজ

শুক্রবার শুরু জমি জরিপের কাজ

জমি ফেরতের জন্য আজই সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হবে। কাল থেকে শুরু হবে জমি জরিপের কাজ। এই কাজ ২ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এদিন নবান্নে সিঙ্গুর নিয়ে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+