(ছবি) ১ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অসমে কোটিপতি প্রার্থী ১১২ জন

অসমে কোটিপতি প্রার্থী ১১২ জন

অসমে প্রথম দফার নির্বাচনে ৫৩৯ জন প্রার্থীর মধ্যে ১১২ জন কোটিপতি রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

ছত্তিশগড়ে মন্ত্রীদের ভাতা বাড়ল

ছত্তিশগড়ে মন্ত্রীদের ভাতা বাড়ল

ছত্তিশগড় বিধানসভায় বিল পাশ করে মন্ত্রী, বিধায়কদের ভাতা বাড়ানো হল।

পাচৌরির বিরুদ্ধে ফের অভিযোগ

পাচৌরির বিরুদ্ধে ফের অভিযোগ

টেরি প্রধান ও এক মহিলাকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত আর কে পাচৌরির বিরুদ্ধে ফের এক ইউরোপীয় মহিলা হেনস্থার অভিযোগ আনলেন।

এগজিট পোলে নিষেধাজ্ঞা

এগজিট পোলে নিষেধাজ্ঞা

আগামী ৪ এপ্রিল থেকে দেশের পাঁচটি রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, পণ্ডিচেরি, কেরলে ভোট শুরু হবে। ফলে ১৬ মে তারিখ পর্যন্ত কোনও এগজিট পোল করা যাবে না বলে নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।

কলকাতা পুলিশে গেল হায়দ্রাবাদ

কলকাতা পুলিশে গেল হায়দ্রাবাদ

বিবেকানন্দ উড়ালপুলের নির্মাণকারী সংস্থা আইভিআরএলসি-র আধিকারিকদের জেরা করতে কলকাতা পুলিশের পাঁচ সদস্যের দল হায়দ্রাবাদ পৌঁছল।

উড়ালপুল নিয়ে মামলা

উড়ালপুল নিয়ে মামলা

বিবেকানন্দ সেতুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

তিনটি এফআইআর

তিনটি এফআইআর

বিবেকানন্দ উড়ালপুলের ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।

ইন্দ্রাণী মুখার্জীর জামিনের আবেদন খারিজ

ইন্দ্রাণী মুখার্জীর জামিনের আবেদন খারিজ

শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জীর জামিনের আবেদন খারিজ করল আদালত।

কাশ্মীরে উড়ল পাক পতাকা

কাশ্মীরে উড়ল পাক পতাকা

জম্মু ও কাশ্মীরের জামিয়া মসজিদের সামনে ফের পাকিস্তানের পতাকা ওড়ার ঘটনা ঘটল।

প্যারিসে ফের বিস্ফোরণ

প্যারিসে ফের বিস্ফোরণ

প্যারিসে ফের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটায় আতঙ্ক ছড়াল। তবে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এর সঙ্গে নাশকতার কোনও যোগ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+