LIVE জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব : এখনও গ্রেফতার হয়নি কেউ উল্টে এফআইআর ঐশীর বিরুদ্ধে

রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। তবে এবার বিশ্ববিদ্যালয় চত্বরে ভাঙচুর ও ঝামেলা করার দায়ে পুলিশ এফআইআর করল বিশ্ববিদ্যলয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ ছাড়া আরও ১৯ জন ছাত্রের বিরুদ্ধে।

এদিকে মুম্বইয়ে গেটওয়ে ওফ ইন্ডিয়ার সামনে অবস্থান বিক্ষোভে বসে প্রতিবাদী ছাত্ররা। সেই সকল অবস্থানরত প্রতিবাদী ছাত্রদের আজ সকালে সরিয়ে দিল মুম্বই পুলিশ। সেখান থেকে সরতে বাধ্য হওয়ায় ছআত্ররা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজাদ ময়দানে অবস্থান বিক্ষোভে বসবে।

দিনের আরও লাইভ আপডেট পেতে চোখ রাখুন :

LIVE জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব

Jan 07, 2020, 5:56 pm IST

অর্থনৈক প্রবৃদ্ধির হারের পূর্বাভআস প্রকাশ করল কেন্দ্র। ২০১৯-২০২০ অর্থবর্ষের জন্যে প্রবৃদ্ধির হার ৫ শতাংশ থাকবে বলে জানাল সরকার।
Jan 07, 2020, 4:40 pm IST

জেএনইউ-তে পৌঁছালেন সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি।
Jan 07, 2020, 4:30 pm IST

হাজরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ মিছিল।
Jan 07, 2020, 4:20 pm IST

৫ জানুয়ারি ক্যাম্পাসে ঘটে যাওয়া হিংসার ঘটনার প্রতিবাদে জেএনইউ ছাত্র ও শিক্ষকদের বিক্ষোভ পর্দর্শন। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করছে।
Jan 07, 2020, 2:50 pm IST

সোমবার সুলেখা মোড়ে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।
Jan 07, 2020, 2:48 pm IST

হিংসা কোনও সমাধান নয়, ৫ ডিসেম্বর ক্যাম্পাসে হামলার প্রেক্ষিতে বললেন জেএনইউ-র ভিসি।
Jan 07, 2020, 2:47 pm IST

আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বললেন জেএনইউর রেক্টর।
Jan 07, 2020, 2:46 pm IST

'ফ্রি কাশ্মীর' পোস্টার বিতর্কে মুখ খুললেন শিবসেনা মন্ত্রী আদিত্য ঠাকরে।
Jan 07, 2020, 2:45 pm IST

বামপন্থী ও কেজরিওয়ালকে জেএনইউ হিংসার জন্যে দোষারোপ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Jan 07, 2020, 2:44 pm IST

দিল্লিতে সুপ্রিমকোর্টের সামনে আইনজীবীরা সংবিধানের প্রিঅ্যাম্বেল পড়লেন।
Jan 07, 2020, 2:43 pm IST

জেএনইউ-তে হিংসার প্রতিবাদে কেরলে বামপন্থী দলগুলির প্রতিবাদ।
Jan 07, 2020, 2:42 pm IST

দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার গেলেন জেএনইউ-র পরিস্থিতি খতিয়ে দেখতে।
Jan 07, 2020, 2:39 pm IST

সামনে এলেন 'ফ্রি কাশ্মীর' প্ল্যাকার্ডধারী যুবতী। তিনি দাবি করেন কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবার উপর চলা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁর সেই বার্তাটি ছিল।
Jan 07, 2020, 1:15 pm IST

জেএনইউ ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল সিপিআইএম।
Jan 07, 2020, 1:14 pm IST

ঐশীর বিরুদ্ধে এফআইআর-এর বিরোধিতায় টুইট জাভেদ আখতারের।
Jan 07, 2020, 1:11 pm IST

আহমেদাবেদের রাস্তায় সংঘর্ষ এবিভিপি ও বামপন্থীদের মধ্যে।
Jan 07, 2020, 1:11 pm IST

জেএনইউ-তে হিংসার ঘটনায় চার সদস্যের তথ্যতালাশ কমিটি গঠন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী
Jan 07, 2020, 12:36 pm IST

মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সরানোর পর আজাদ ময়দানে গিয়ে অবস্থান প্রতিবাদীদের।
Jan 07, 2020, 12:33 pm IST

হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকার।
Jan 07, 2020, 12:33 pm IST

জেএনইউ হিংসা নিয়ে কংগ্রেসের বৈঠক।
Jan 07, 2020, 12:32 pm IST

আজ সকালে জেএনইউ-তে পৌঁছায় তদন্তকারী দল।
Jan 07, 2020, 12:27 pm IST

ছাত্রদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফের চালু করার চেষ্টা করছি আমরা, জানালেন জেএনইউ-র রেজিস্ট্রার প্রমোদ কুমার।
Jan 07, 2020, 12:26 pm IST

এখন বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়ে দিলেন ডিসিপি দেবেন্দর আর্য।
Jan 07, 2020, 12:25 pm IST

দিল্লি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ঢুকিয়ে অশান্তি করার পিছনে দোষী এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠন, উভয়ই।
Jan 07, 2020, 11:22 am IST

গেটওয়ে অফ ইন্ডিয়ায় 'আজাদ কাশ্মীর' পোস্টার প্রসঙ্গে পুলিশে অভিযোগ বিজেপি সাংসদের।
Jan 07, 2020, 11:19 am IST

জেএনইউ কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষের বিরুদ্ধে এফআইআর বলে জানাল দিল্লি পুলিশ।
Jan 07, 2020, 11:18 am IST

গেটওয়ে অফ ইন্ডিয়ায় 'আজাদ কাশ্মীর' পোস্টার নিয়ে মুখ খুললেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত।
Jan 07, 2020, 11:17 am IST

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ায় জেএনইউ তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ অবস্থানে 'আজাদ কাশ্মীর' পোস্টার ঘিরে বিতর্ক। তদন্তে পুলিশ।
Jan 07, 2020, 11:15 am IST

আরও জোরদার করা হল জেএনইউ-র নিরাপত্তা ব্যবস্থা।
Jan 07, 2020, 11:14 am IST

জেএনইউ তাণ্ডবের প্রতিবাদে বিজেপিকে তোপ দাগায় আসাদউদ্দিন ওয়েইসিকে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি বিজেপি সাংসদের।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+