LIVE সারাদিনের নিউজ আপডেট ৭ ডিসেম্বর : ভারতকে ধর্ষণের রাজধানী বলে বিতর্কে রাহুল গান্ধী

দিল্লির হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে গত রাতে মারা গেলেন উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাঁচানোর চেষ্টা সত্ত্বেও রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। এছাড়া দিনের আরও খবরের লাইভ আপডেটে চোখ রাখুন।

ভারতকে ধর্ষণের রাজধানী বলে বিতর্কে রাহুল গান্ধী

Dec 07, 2019, 6:02 pm IST

উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করলে সমাজবাদী পার্টি নেতা রাম গোপাল যাবদ।
Dec 07, 2019, 6:01 pm IST

উন্নাওকাণ্ডে নির্যাতিতার স্মরণে দিল্লির রাজপথে কয়েক হাজার মানুষ।
Dec 07, 2019, 5:59 pm IST

উন্নাও নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে বিজেপি মন্ত্রীদের গাড়ি থামিয়ে বিক্ষোভ কংগ্রেসের।
Dec 07, 2019, 5:57 pm IST

নাগরিকত্ব সংশোধনী আইন আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মন্তব্য করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।
Dec 07, 2019, 5:56 pm IST

ভারত ও চিনের যৌথ সামরিক অনুশীলন শুরু হয় আজ।
Dec 07, 2019, 5:25 pm IST

'দেশের বিচার ব্যবস্থা দরিদ্রদের নাগালের বাইরে', মন্তব্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
Dec 07, 2019, 5:22 pm IST

কলকাতা এখন দেশের অন্য শহরের তুলনায় অনেক নিরাপদ, দাবি পুলিশ কমিশনার অনুজ শর্মার।
Dec 07, 2019, 4:59 pm IST

উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।
Dec 07, 2019, 4:58 pm IST

উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে লখনৌতে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেস কর্মীদের।
Dec 07, 2019, 4:58 pm IST

পুনেতে ডিজিপি ও ইডিপিজের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিতা শাহ।
Dec 07, 2019, 4:42 pm IST

বিদর্ভের পর আমরাবতী সেচ কেলেঙ্কারি থেকেও ক্লিন চিন অজিত পাওয়ারকে।
Dec 07, 2019, 4:15 pm IST

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।
Dec 07, 2019, 4:14 pm IST

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন

ঝাড়খণ্ডে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫৯.২৭ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
Dec 07, 2019, 3:43 pm IST

দক্ষিণ দিনাজপুর বিজেপির নতুন সভপতি হলেন বিনয় বর্মণ
Dec 07, 2019, 3:43 pm IST

জাতীয় সড়কে গাড়ি থেকে বাজেয়াপ্ত হল গাঁজা

২৭ নম্বর জাতীয় সড়কে এক গাড়ির গোপন চেম্বার থেকে ৪০ কিলো গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি জলপাইগুড়ির।
Dec 07, 2019, 3:40 pm IST

পাচার হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশ, কলকাতায় গ্রেফতার ৪।
Dec 07, 2019, 3:39 pm IST

পথ দুর্ঘটনায় মৃত্যু BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির
Dec 07, 2019, 3:38 pm IST

টালা ব্রিজ রুটে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত করলেন বাস মালিকরা
Dec 07, 2019, 3:36 pm IST

রাষ্ট্রপতির কাছ থেকে প্রাণভিক্ষার আবেদন প্রত্যাহার কর্তে চাইল নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত বিনয় শর্মা। তার দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রাষ্ট্রপতির কাছএ পাঠানো আবেদনে তার সই নেই।
Dec 07, 2019, 3:34 pm IST

কেরলে দুই নাবালিকা বোনের ধর্ষণ, হত্যা মামলায় রেহাই পাওয়া অভিযুক্তকে গণপিটুনি প্রতিবেশীদের
Dec 07, 2019, 3:33 pm IST

উন্নাও হত্যার প্রতিবাদে আজ বিকেল ৫টায় যন্তর মন্তরে কংগ্রেসের মোমবাতি মিছিল।
Dec 07, 2019, 3:32 pm IST

উত্তরপ্রদেশের মখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের দুই মন্ত্রী।
Dec 07, 2019, 3:31 pm IST

ভারতকে ধর্ষণের রাজধানী বলে বিতর্কে রাহুল গান্ধী
Dec 07, 2019, 1:59 pm IST

উন্নাও কাণ্ডের প্রতিবাদে নিজের ৬ বছরের মেয়ের গায়েই পেট্রেল ঢাললেন মহিলা। মেয়েটির চিকিৎসা চলছে। মহিলাকে আটক করেছে পুলিশ।
Dec 07, 2019, 1:57 pm IST

কাশ্মীরের বারামুলায় একটি আইইডি পেল নিরাপত্তাবাহিনী।
Dec 07, 2019, 1:56 pm IST

উন্নাওয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃত তরুণীর দেহ।
Dec 07, 2019, 1:55 pm IST

হায়দরাবাদ এনকাউন্টার

মেহবুব নগর সরকারি হাসপাতালে পৌঁছালেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। সেখানেই এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের দেহ রাখা রয়েছে।
Dec 07, 2019, 1:52 pm IST

উন্নাও কাণ্ডে অভিযুক্তের বিজেপি যোগ রয়েছে। অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙঅকা গান্ধী।
Dec 07, 2019, 1:51 pm IST

প্রকাশ করা হল উন্নাওয়ে ধর্ষণের শিকার তরুণীর ময়না তদন্তের রিপোর্ট। শরীর জ্বলে যাওয়াতেই মৃত্যু।
Dec 07, 2019, 1:50 pm IST

উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+