LIVE সারাদিনের নিউজ আপডেট ২১ জানুয়ারি : দিল্লি নির্বাচনের প্রার্থী ঘোষণা নিেয় চূড়ান্ত নাটক

আসন্ন দিল্লি বিধআনসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউকে ২টি ও রামবিলাস পাসওয়ানের এলজেপিকে ১টি আসন ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করল বিজেপি। কেন্দ্রে জেডিইউ ও এলজিপি এনডিএ-র শরিক হলেও দুই দলই জানিয়েছিল আসন্ন দিল্লি নির্বাচনে তারা একা লড়বে এবং সবকটি আসনে তারা প্রার্থী দেবে। এতে ভোট কাটাকাটির সম্ভাবনা দেখা দেওয়ায় জোটসঙ্গীদের এবার সঙ্গে নিতে উদ্যোগ নিল পদ্ম শিবির।

LIVE সারাদিনের নিউজ আপডেট ২১ জানুয়ারি

Jan 21, 2020, 2:12 pm IST

রজনীকান্ত প্রসঙ্গে মুখ খুললেন ডিএমকে প্রধান স্ট্যালিন।
Jan 21, 2020, 2:10 pm IST

রজনীকান্তের হয়ে সুপ্রিমকোর্টে মামলা লড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ স্বামী।
Jan 21, 2020, 2:09 pm IST

রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের বিষয়ে বিশদ রিপোর্ট জমা দেওয়ার জন্যে তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
Jan 21, 2020, 2:08 pm IST

টিডিপি সাংসদ গাল্লা জয়দেবের জামিন মঞ্জুর।
Jan 21, 2020, 2:07 pm IST

সিএএ বিরোধী সমাবেশ বেঙ্গালুরুতে।
Jan 21, 2020, 2:06 pm IST

অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল পিস পার্টি।
Jan 21, 2020, 2:06 pm IST

শ্রীনগরে এক জনসভায় বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
Jan 21, 2020, 2:05 pm IST

প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে ভারতে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে থাকবেন সেদেশের ৮০ জন ব্যবসায়ী।
Jan 21, 2020, 2:04 pm IST

সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ বিরোধীদের তোপ অমিত শাহর।
Jan 21, 2020, 2:02 pm IST

দলীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন নব নির্বাচিত বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি না্ড্ডা।
Jan 21, 2020, 2:02 pm IST

নেপালের এক হোটেল থেকে উদ্ধার হল ৮ কেরলের পর্যটকের দেহ। ঘটনার তদন্তে নেমেছে সেদেশএর পুলিশ।
Jan 21, 2020, 2:01 pm IST

তেলাঙ্গানায় বাজেয়াপ্ত করা হল ১৩৩৫ কিলো গাঁজা।
Jan 21, 2020, 2:00 pm IST

প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে সিআরপিএফ জওয়ানরা।
Jan 21, 2020, 1:59 pm IST

হস্টেল বিধিতে বদল আনার সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ জেএনইউ ছাত্র সংগঠন।
Jan 21, 2020, 1:58 pm IST

চেন্নাইতে ডিএমকে-র বৈঠকে স্ট্যালিন। এনআরসি, এনপিআর নিয়ে ৬টি প্রস্তাবনা পাশ দলীয়ভাবে।
Jan 21, 2020, 1:11 pm IST

জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় ফের নিরাপত্তা রক্ষী-জঙ্গি গুলি বিনিময়। নিকেশ ২ জঙ্গি।
Jan 21, 2020, 1:02 pm IST

কাশ্মীর সফর নিয়ে বিজেপিকে তোপ, মন্ত্রীদের কাপুরুষ আখ্যা দিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর।
Jan 21, 2020, 1:02 pm IST

রাজধানী বিতর্কে জেরবার অন্ধ্র, সাসপেন্ড হলেন ১৭জন টিডিপি বিধায়ক।
Jan 21, 2020, 1:02 pm IST

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তেজনার মধ্যেই গোয়েন্দা সংস্থা বিএসএফ ও পাঞ্জাব পুলিশকে পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের হুমকি নিয়ে সতর্ক করল।
Jan 21, 2020, 1:01 pm IST

চিনা ভাইরাস নিয়ে ভারতের বিমানবন্দরে সতর্কতা জারি হল৷ পাশাপাশি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে৷
Jan 21, 2020, 1:01 pm IST

চিনা ভাইরাস করোনা নিয়ে বিশেষ সতর্কতা নিতে চলেছে কেন্দ্র৷ গত দুই দিনে এই ভাইরাসে নতুন করে আরও ১৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে চিনে।
Jan 21, 2020, 1:01 pm IST

সাইবার প্রতারণার তালিকায় আরও এক অপরাধ যুক্ত হয়েছে, যা হল ই–ওয়ালেট প্রতারণা। পেটিএম সহ অন্যান্য ই–ওয়ালেট প্রতারণা শহরে বেড়ে যাওয়ার ফলে রাতের ঘুম উড়েছে কলকাতা পুলিশের।
Jan 21, 2020, 1:00 pm IST

'উবার ইটস' -এর ভারতীয় সত্ত্ব চলে গেল চরম 'প্রতিদ্বন্দ্বী'র হাতে। ভারতের 'উবর ইটস' এখন চলে আসছে 'জোম্যাটো'র আওতায়। উবর ইটস এর তরফে ৯.৯৯ শতাংশ সত্ত্ব বিক্রি করা হয়েছে জোম্যাটোকে। ফলে, উবরের ৯.৯৯ শতাংশ স্বত্ত্ব দীপেন্দর গোয়েলের মালিকানাধীন সংস্থা জোম্যাটোর হাতে চলে এসেছে।
Jan 21, 2020, 11:23 am IST

সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাঘিবের ভাই জানিয়েছেন, হামলাকারীরা বলেছেন, সে মুসলিম। নাজিবের মতো রাঘিবকেও নিরুদ্দেশ করে দেওয়া হবে বলেও, নাকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Jan 21, 2020, 11:23 am IST

আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার অভিযোগ। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেছেন, এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয়েছে। এর পিছনে এবিভিপিই রয়েছে, অভিযোগ করেছেন ঐশী। এটা বেশিদিন চলতে পারে না, মন্তব্য করেছেন তিনি।
Jan 21, 2020, 11:21 am IST

ফের ইরাকের রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটল। ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও জানা গিয়েছে তিনটি রকেট আছড়ে পড়ে বাগদাদের গ্রিন জোনে। হামলার সঙ্গে সঙ্গেই এলাকায় নিরপত্তারক্ষীদের তৎপর করতে বেজে ওঠে সাইরেন।
Jan 21, 2020, 11:20 am IST

আজ এই চেকপোস্ট উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেও উদ্যোগী দুই দেশের প্রধানমন্ত্রী৷
Jan 21, 2020, 11:20 am IST

ভারত-নেপাল সীমান্তের যোগবাণী-বিরাটহাট সীমান্তে বসানো হচ্ছে নতুন চেকপোস্ট। মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই পদক্ষেপ।
Jan 21, 2020, 11:20 am IST

পাসওয়ানের এলজেপির জন্যে ছাড়া হয়েছে সীমাপুরি আসনটি।
Jan 21, 2020, 11:20 am IST

জেডিইউ দিল্লির সঙ্গম বিহার ও বুরারি আসন দুটি থেকে লড়বে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+