কলকাতায় সেছেন ২০ ঘণ্টার সফরে। তাঁর এই সফর ঘিরে বিরোধীদের বিক্ষোভে শনিবার শহর জুড়ে উত্তাল পরিস্থিতি হয়। এরই মাঝে সফরের প্রথম দিনের আর রাত পোহাতেই স্বামী বিবেকানন্দের জন্মদিনের সকালে প্রধানমন্ত্রী বিশেষ পুজো দেন বেলুড় মঠে। মঠে পৌঁছতেই তিনি রামকৃষ্ণ আশ্রমে যান। তার আগে খানিকক্ষণ সময় কাটান স্বামী বিবেকানন্দের আশ্রমে। সেখানে পুজো অর্পণ করেন মোদী। এরপরই বেলুড়মঠে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।
দিনের আরও খবরে চোখ রাখুন :
Jan 12, 2020, 12:26 pm IST
কলকাতা বিমানবন্দরের ১৫০তম বার্ষিকীতে ফের একবার সবাইকে অভিনন্দ জানিয়ে ও পশ্চিমবঙ্গকে প্রনাম জানাচ্ছি। এই বাংলা আমার কাছে পেররণা দেওয়া ভূমি।
Jan 12, 2020, 12:25 pm IST
আমাদের সব সময় চেষঅটা ভারতকে এই শতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমি ভারতের উজ্জবল ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। চলুন আমরা নিজেদের কর্তব্য পালন করি। ১৩০ কোটি মানুষ যখন নিজেদের কর্তব্য পালন করে তখন দেশ দেখতে দেখতে উন্নয়নের শিখরে চলে যায়।
Jan 12, 2020, 12:23 pm IST
ভারতবাসীকে ভালো রাখা কোনও একটি সরকারের দায়িত্ব নয়। এটা সমগ্র ভারতের দায়িত্ব।
Jan 12, 2020, 12:23 pm IST
আমি বাংলার ভাবাবেগ বুঝতে পারছি। তারা আর এই কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকতে চাইছে না।
Jan 12, 2020, 12:22 pm IST
তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে বাংলার নীতি নির্ধারকদের সুবুদ্ধি হোক। আর বাংলার মানুষ এই প্রকল্পের লাভ তুলতে পারুক।
Jan 12, 2020, 12:22 pm IST
কেন্দ্রের প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ৮ কোটি কৃষক পরিবার লাভবান হয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঠুকেছে। ৪৩ হাজার কোটি টাকা। এই প্রকল্পে কোনও 'কাট' নেই। কোনও সিন্ডিকেট নেই। অবশ্য তাই ভাবি এরকম প্রকল্প কেন এখানে লাগু করা হবে।
Jan 12, 2020, 12:20 pm IST
দেয় তবে
আয়ুষ্মাণ ভারতের সাহায্যে ৭৫ লক্ষ ভারতীয় এখনও পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করিয়েছে। যখন গরিব রোগ আক্রান্ত হয়, তখন তারা জীবিত থাকার আশা ছেড়ে দেয়। কিন্তু আজ আমি শান্তিতে ঘুমাতে পারি কারণ আমার প্রকল্পে সাহায্য পাওয়া গরিবদের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।
Jan 12, 2020, 12:20 pm IST
প্রধানমন্ত্রী : রাজ্য সরকার যখন পকেন্দ্রীয় প্রকল্পের অনুমোদন দেবে, যদি দেয়! জানি না দেবে কী দেবে না। তবে যদি দে তবে আপনারা লাভবান হবেন।
Jan 12, 2020, 12:17 pm IST
প্রধানমন্ত্রী : এই সবের জন্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বঙ্গপোসাগরের দ্বীপগুলিও লাভবান হবে।
Jan 12, 2020, 12:15 pm IST
প্রধানমন্ত্রী : এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসাবে তৈরি করতে হবে।
Jan 12, 2020, 12:15 pm IST
প্রধানমন্ত্রী : পর্যটনের ক্ষেত্রে আরও বড় পদক্ষেপ নিতে হবে।
Jan 12, 2020, 12:14 pm IST
প্রধানমন্ত্রী : আমরা জলশক্তি মন্ত্রক তৈরি করেছি। পাশাপাশি আলাদা মৎস্য মন্ত্রক তৈরি করেছি। কিষাণ ক্রেডিট কার্ডের সাহায্যে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।
Jan 12, 2020, 12:13 pm IST
প্রধানমন্ত্রী : মৎস্যজীবীদের সুবিধা দিতে আমরা ব্লু রেভোলিউশন শুরু করেছি।
Jan 12, 2020, 12:13 pm IST
প্রধানমন্ত্রী : এই কারণে ব্যবসা করা সরলীকরণের ক্রমতালিকায় আরও উপরে উঠেছে ভআরত।
Jan 12, 2020, 12:12 pm IST
প্রধানমন্ত্রী : কলকাতা বন্দরের জন্যে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
Jan 12, 2020, 12:11 pm IST
প্রধানমন্ত্রী : গঙ্গাকে অসমের ব্রহ্মপুত্রের সঙ্গে যোগ করা হবে।
Jan 12, 2020, 12:11 pm IST
প্রধানমন্ত্রী : ২০২১ সালের মধ্যে যাতে গঙ্গায় বড় জাহাজ চলতে পারে তার জন্যে কাজ চলছে। ফারাক্কা ও হলদিয়ায় কাজ চলছে। গভীরতা বাড়ানোর কাজ চলছে।
Jan 12, 2020, 12:10 pm IST
প্রধানমন্ত্রী : কলকাতা বন্দর সমুদ্র তটেও রয়েছে, নদীতেও রয়েছে। হলদিয়া ও বারাণসীর মাধ্যমে জাহাজ চলাচল শুরু হয়ে গিয়েছে। আর আমি তো বারাণসীর সাংসদ, তাই সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি।
Jan 12, 2020, 12:09 pm IST
প্রধানমন্ত্রী : জলশক্তির মাধ্যমে সমগ্র উত্তর-পূর্বকে যোগ করা হবে।
Jan 12, 2020, 12:08 pm IST
প্রধানমন্ত্রী : সরকার সাগরমালা কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে দেশের পুরোনো বন্দরগুলির আধুনিকিকরণ ও নতুন বন্দর তৈরির ক্ষেত্রে কাজ করা হচ্ছে। আমরা এই কার্যক্রমের মাধ্য ৬৭৫টি প্রকল্প ইতিমধ্যেই চিহ্নিত করেছে।
Jan 12, 2020, 12:07 pm IST
প্রধানমন্ত্রী : গুজরাতের লোথাল থেকে পূর্বে কলকাতা বন্দর পর্যন্ত এই ৭০০০ কিলোমিটার লম্বা উপকূলের সাহায্যেই কয়েক শতক ধরে ব্যবসা ও সংস্কৃতির আদানপ্রদান জারি থাকে।
Jan 12, 2020, 12:05 pm IST
প্রধানমন্ত্রী : দেশের দুর্ভাগ্য যে সরকার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বাবাসাহেব আম্বেদকর চলে যাওয়ার পর তাদের কোনও পরামর্শের উপর নজর দেয়নি তৎকালীন সরকার।
Jan 12, 2020, 12:04 pm IST
প্রধানমন্ত্রী : এই দুইজন মিলেই দেশের নতুন সব প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বাবাসাহেব আম্বেদকর ১৯৪৪ সালে এই কলকাতাতেই এসে বলেছিলেন যে দেশের জলপথকে আরও দৃঢ় করে গড় তুলতে হবে।
Jan 12, 2020, 12:03 pm IST
প্রধানমন্ত্রী : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি বাবাসাহেব আম্বেদকরকে মনে করতে চাইব। দেশ স্বাধীন হওয়ার পর এরা দুজন মিলে দেশের চেহারা বদলাতে সাহায্য করেছে।
Jan 12, 2020, 12:02 pm IST
প্রধানমন্ত্রী : হিন্দুস্তান এয়ারক্রাফ্ট ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি সহ বিভিন্ন উদ্যোগের পিছনে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
Jan 12, 2020, 12:01 pm IST
প্রধানমন্ত্রী : কলকাতা বন্দরের নাম আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙঅকিত করছি।
Jan 12, 2020, 12:00 pm IST
প্রধানমন্ত্রী : নতুন ভারতের প্রতীক হবে এই কলকাতা বন্দর।
Jan 12, 2020, 12:00 pm IST
প্রধানমন্ত্রী : অনেক মহান মানুষ এইখান থেকেই দুনিয়াতে তাদের সফরের সূচনা করে। কলকাতার এই পোর্ট ব্যবসায়িক ও আধ্মাত্মিক প্রতীক।
Jan 12, 2020, 11:59 am IST
প্রধানমন্ত্রী : কলকাতা পোর্ট শুধু জাহাজ যাওয়া আসার স্থান নয়। এটা ইতিহাসের শাক্ষী। এই বন্দর ভারতকে স্বাধীনতা পেতে দেখএছে। সত্যাগ্রহ থেকে স্বচ্ছাগ্রহ পর্যন্ত দেশকে বদলতে দেখেছে।
Jan 12, 2020, 11:58 am IST
প্রধানমন্ত্রী : এই পোর্টের অধুনিকীকরণে জন্যে কয়েকশ কোটি টাকার পরিকাঠামোগত প্রোজেক্টের শিলাণ্যাশ হয়েছে।
READ MORE
9:17 AM, 12 Jan
স্বামী বিবেকানন্দের জন্মদিনে বেলুড় মঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বেলুড় মঠে। স্বামীজির ১৫৬তম জন্মবার্ষিকীর পাশাপাশি আজ যুব উৎসবও। সকাল থেকে ছাত্র-যুবরাও আসতে শুরু করেছে এখানে। সকাল ৮টা থেকেই অনুষ্ঠান শুরু। মূল মঞ্চে সকাল ৯ টা নাগাদ আসবেন প্রধানমন্ত্রী।
9:21 AM, 12 Jan
প্রধানমন্ত্রীকে আমম্ত্রণ জানিয়ে বক্তব্য রাখছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ।
9:22 AM, 12 Jan
প্রধানমন্তরীর উপস্থিতি ও বিশাল সংখ্যায় ভক্ত সমাগমকে মাথায় রেখে বেলুড়মঠ ঘিরে কড়া নিরাপত্তা।
9:22 AM, 12 Jan
১৯৬০-এর দশকে নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশনে এসে সন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন বলে স্মৃতিচারণ করলেন স্বামী সুবিরানন্দ।
9:23 AM, 12 Jan
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আখ্যা দিলেন স্বামী সুবিরানন্দ।
9:27 AM, 12 Jan
মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন প্রধানমন্ত্রী।
9:28 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : বেলুড়মঠে আসতে পারা যে কোনও মানুষের জন্যে তীর্থ যাত্রার থেকে কম নয়। তবে আমার কাছে এখানে এসে বাড়িতে আসার মতো।
9:30 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : গতরাতে আমাকে এখানে থাকতে দেওয়ার জন্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ যানাতে চাই। পাশাপাশি আমি সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। সরকারের অনেক প্রোটোকল থাকা সত্ত্বেও আমার ইচ্ছা অনুসারে আমাকে থআকতে দেওয়ার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই।
9:31 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : আমি ১৩০ কোটি ভারতবাসীর সেবায় নিজেকে নিবেদন করতে পেরেছিলাম। গতবার যখন আমি এসেছিলাম তখন স্বামী আত্মস্থনান্দজির আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম। এবার তিনি নেই। কিন্তু আমার বিশ্বাস যে আমার উপর তাঁর আশীর্বাদ সর্বদা থাকবে।
9:32 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : বিবেকানন্দজির বাণী ও ব্যক্তিত্ব আমার মতো আরও বহু মানুষকে এখানে টেনে নিয়ে আসে। এই ভূমিতে এলে সারদা মায়ের আঁচল এই ভূমিতে থেকে যাওয়ার জন্যে থেকে যেতে বলে।
9:34 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : স্বামী বিবেকানন্দ কেবল একজন মহান ব্যক্তি ছিলেন না। তিনি এক জীবন ধারা ছিলেন। তিনি তাঁর সময়কালে গরিব মানুষের জন্যে কল্যাণমূলক কাজ করেছেন। আজও তাঁর অনুপ্রেরণায় মানুষ বাঁচার উর্জা খুঁজে পায়। আজও দেশের যুব সমাজ তাঁর থেকে অনুপ্রেরণা পায়।
9:35 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : শতক বদলেছে কিন্তু স্বামীজির সেই স্বপ্নপূরণের দায়িত্ব আমার উপর, আপনাদের উপর, এই দেশের সমস্ত যুব সমাজের উপর, পরবর্তী প্রজন্মের উপর।
9:36 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : মাঝে মাঝে মনে হয়, যে আমি একা এই কাজ করে কী করব। আমার কথা কেউ শোনে না, কেউ আমল দেয় না। কিন্তু তখন আমার গুরুজনদের থেকে পাওয়া শিক্ষা মনে পরে যায়। আমরা কখনই একা থাকি না। আমাদের ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে থাকে।
9:36 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : স্বামীজি বলতেন, আমি যদি ১০০ জন তেজস্বী যুবক পেয়ে যাই তবে আমি ভারতকে বদলে দেব। এটি আমাদের মনে রাখতে হবে।
9:37 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : ভারতেকে এগিয়ে নিয়ে যেতে, কিছু করে দেখানোর জন্যে আমাদের তেজ ও করে দেখানোর যোশ দরকার।
9:38 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : এই শতককে ভারতের নামে করতে এখন দেশের কোটি কোটি যুবক প্রতি কোণায় দাঁড়িয়ে রয়েছে।
9:39 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : নতুন ভারত গড়ে তুলতে আমরা অঅনেক সঙ্কল্প নিয়েছি। এই সঙ্কল্প শুধউ সরকারের নয়, বরং ১৩০ কোটি ভারতীয়র।
9:39 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : ভারতকে স্বচ্ছ বানাতে আমাদের দেশের যুবকরা এগিয়ে এসেছে।
9:40 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : ৪০ বছর আগে কেউ ভাবতে পারত না যে ভারতে ডিজিটাল পেমেন্টের বিষয়ে অগ্রগতি করতে পারবে না। তবে আজ ভারত বিশ্বের দেশগুলির তালিকায় এই নিরিখে শীর্ষে।
9:41 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : ৫ বছর আগে স্বচ্ছ ভারত নিয়ে নিরাশা থাকলেও আজ পরিস্থিতি বদলে গেছে।
9:43 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : দেশে সিএএ নিয়ে যুব সমাজের মনে মনে প্রশ্ন ভরে দেওয়া হয়েছে কয়েকজন মানুষের দ্বারা। দেশএর যুবসমাজের অনেকেই সিএএ নিয়ে ভ্রমের শিকার হয়েছে। তবে তাদের সেই সন্দেহকে স্পষ্ট করা আমাদের কর্তব্য।
9:44 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : তাই আমি জাতীয় যুব দিবসে ভারত তথা বাংলা তথা উত্তর-পূর্বের যুব সমাজের ভুল ভাঙাতে চাই।
9:45 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : বিদেশ থেকে আসা যেকোনও ধর্মের লোক যারা ভারতে বিশ্বাসী, ভারতের সংবিধানে বিশ্বাসী তাদের ভারত নাগরিকত্ব দেবে।
9:45 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার না।
9:46 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : সিএএ-র দ্বারা আমরা শুধু ভারতের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি আরও সহজ করে দিয়েছি। এই বিষয়টি কাদের জন্যে সহজ করে দিয়েছি? যারা ধর্মের ভিত্তিতে তৎকালীন পাকিস্তানে অত্যাচারের সম্মুখীন হয়েছে।
9:48 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : মহাত্মা গান্ধীও এই কথায় বিশ্বাসী ছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আমাদের কী এই শরণার্থীদের ফের তাদের সেই দেশে মরতে দেওয়ার জন্যে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।
9:48 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : যদি মোদী এই কাজটা করতে চায়, তবে আপনাদের সঙ্গ পাব তো?
9:49 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : আমার সরকার শুধু মহাত্মা গান্ধীর বলা কথা অনুসরণ করেছি। আমরা কারোর নাগরিকত্ব ছিনিয়ে নিচ্ছি না। আমরা এই আইনের দ্বারা আমরা নাগরিকত্ব প্রদান করছি।
9:50 AM, 12 Jan
প্রধানমন্ত্রী : আজও যে কোনও মানুষ, সে ভগাৃবানে মানুক না মানুক, সে যদি ভারতের সংবিধানকে মানে তবে সঠিক উপায় ও পদ্ধতিতে ভআরতের নাগরিকত্ব নিতে পারে।