প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত, সাইরাস পুনাওয়ালা সহ একাধিক বিশিষ্টরা সম্মানিত হলেন পদ্ম পুরস্কারে
প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত, সাইরাস পুনাওয়ালা সহ একাধিক বিশিষ্টরা সম্মানিত হলেন পদ্ম পুরস্কারে
সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার ২০২২ প্রদান করেন। এদিন এই পদ্মবিভূষণ সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন গত বছর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর), কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা।

প্রসঙ্গত, এ বছর ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। গত বছর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ভারতের প্রথম 'চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, করোনার টিকা প্রস্তুতকারক কৃষ্ণ এল্লা, সুচিত্রা এল্লা, সাইরাস পুনাওয়ালা, মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভুত সিইও সত্য নাদেলা এবং অ্যালফাবেটের সিইও (এই সংস্থার মালিকানাধীন গুগল) সুন্দর পিচাইকে দেশের পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করা হয়। একইসঙ্গে এই সম্মানে ভূষিত করা হল অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন থাকা নটরাজন চন্দ্রশেখরণকেও। সঙ্গীত শিল্পী সোনু নিগম, অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ নাজমা আখতারকে পদ্মশ্রী দেওয়া হয়।
এ বছর ৩৪ জন মহিলা–সহ মোট ১৩০ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। তার মধ্যে চার জন পাচ্ছেন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তবে এ বছর ভারতরত্নের জন্য কোনও নাম ঘোষণা করা হয়নি। ২০১৯ সালে শেষবার ভারতরত্ন দেওয়া হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সামাজিক আন্দোলনের কর্মী নানাজি দেশমুখ এবং সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে।












Click it and Unblock the Notifications