প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই যোগ দিলেন বিজেপিতে, বলছে সূত্র
প্রয়াত বিপিন রাওয়াতের ভাই যোগ দিলেন বিজেপিতে, বলছে সূত্র
গত বছর একটি চপার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ-কে হারিয়েছে ভারত৷ তারপর বিরোধীরা সিডিএসের চপার দূর্ঘটনার জন্য মোদী সরকারের দিকেই আঙুল তোলার চেষ্টা করে! তবে সেরকম কোনও অভিযোগ যে রাওয়াতের পরিবার করছে না তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল! সূত্রের খবর, প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ভাই, অবসরপ্রাপ্ত কর্নেল বিজয় রাওয়াত ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন।

দলের ঘনিষ্ঠ সূত্র জাতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে জানিয়েছে যে বিজয় রাওয়াত বিজেপিতে যোগ দিয়েছেন। এবং দলে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপিতে যোগদানের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমার বাবাও সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন আমিও সেই সুযোগ পেলাম। প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা খুবই সমৃদ্ধ এবং ভবিষ্যতবাদী।
সূত্রের খবর মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও দেখা করেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বিজয়। সামনেই উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন, ১৪ ফেব্রুয়ারি এক দফায় উত্তরাখণ্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তার আগেই কর্নেল বিজয়ের বিজেপিতে যোগদান গেরুয়া শিবিরকে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ কর্নেল বিজয়ের সঙ্গে এই বৈঠকের পরে, ধামি টুইটারে গিয়ে বৈঠকের একটি ছবি শেয়ার করে লেখেন, আজ দিল্লিতে দেশের প্রয়াত সিডিএসের এবং উত্তরাখণ্ডের গর্ব শ্রী বিপিন রাওয়াত জির ভাই কর্নেল বিজয় রাওয়াত জির সঙ্গে সাক্ষাৎপর্ব৷ বিপিন রাওয়াত জি এবং তাঁর পরিবারের সবসময় দেশের সেবা করেছে। উত্তরাখণ্ড নিয়ে তাঁদের যা স্বপ্ন রয়েছে সেই অনুসারে আমি উত্তরাখণ্ড তৈরির জন্য কাজ করব৷
এর আগে সংবাদ সংস্থা এএনআই-একে দেওয়া সাক্ষাৎকারে বিজয় রাওয়াত বলেছিলেন যে তিনি রাজ্যের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি পছন্দ করেন। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, তিনি রাজ্যের উন্নয়নে যে রকম ভাবনা রাখেন সে রকম ভাবেই কাজ করছেন মুখ্যমন্ত্রী ধামি। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে বিজয় রাওয়াত জানিয়েছিলেন, বিজেপি যদি আমাকে জিজ্ঞেস করে তবে অবশ্যই আমি উত্তরাখণ্ডের মানুষের সেবা করার চেষ্টা করব।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications