নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রীর আসনে বসুন : লতা মঙ্গেশকর

নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রীর আসনে বসুন : লতা মঙ্গেশকর
পুণে, ২ অক্টোবর : নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রীর আসনে বসুন। এমনটাই চান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শুক্রবার পুণেতে একটি হাসপাতাল উদ্বোধণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। এই অনুষ্ঠানেই সবাইকে চমকে দিয়ে নরেন্দ্র মোদীর সামনে তাঁকে প্রধানমন্ত্রী দেখার ইচ্ছাপ্রকাশ করেন লতা মঙ্গেশকর।

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মুখ থেকে তাঁর এই ইচ্ছার কথা শুনে যার পর নাই আহ্লাদিত বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীর প্রধানমন্ত্রী হওয়া না হওয়ার পিছনে অনেক রাজনৈতিক অঙ্ক রয়েছে। রয়েছে বিরোধী দলের খোঁচা, কংগ্রেস-বিজেপির চাপানোতর। কিন্তু এই সবকিছুর উর্ধ্বে লতা মঙ্গেশকরের মতো মহান শিল্পী তার পক্ষে সওয়াল করবেন তা ভাবতেও পারেননি মোদী। এটি কোনও নেতার রাজনৈতিক মন্তব্য নয় বলেই অনেক বেশি আন্তরিক ও হৃদয়স্পর্শী বলেই আরও বেশি আপ্লুত নরেন্দ্র মোদী। দীপাবলির প্রাক্কালে এমন উপহার স্বপ্নাতীত ছিল বলেও জানিয়েছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+