সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে যশ চোপড়া মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত করা হল

মুম্বইয়ে শনিবার এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি পুরস্কারটি তুলে দেন সঙ্গীত সম্রাজ্ঞীর হাতে।
তিনদিন ধরে অসুস্থ থাকা সত্তেও এদিন মুম্বাইয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকর।
পুরস্কারটি হাতে নেওয়ার পর তিনি বলেন, "পুরস্কার বা টাকা নয়, এখানে এসেছি শুধু যশজি-র জন্য। তিন ধরে জ্বরে ভুগছি। ডাক্তার আমায় বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু আমি তবু না এসে থাকতে পারলাম না। যশজি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। খুব কাছের মানুষ ছিলেন। তাঁর নামাঙ্কিত পুরস্কার বলেই ছুটে এসেছি। দশ লক্ষ টাকার জন্য নয়।"
এদিন অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের বহু নামি দামি শিল্পীরা উপস্থিত ছিলেন। শ্রীদেবী, বনি কাপুর,অনুষ্কা শর্মা, অনিল কাপুর, জিতেন্দ্র, রানি মুখোপাধ্যায়,হেমা মালিনী, অক্ষয় কুমার, সুভাষ ঘাই, সোনালি বেন্দ্রের মতো শিল্পীরা ছিলেন অন্যতম।












Click it and Unblock the Notifications