সঙ্কটজনক লতা মঙ্গেশকর, নতুন করে শুরু শ্বাসকষ্ট! দেওয়া হল ভেন্টিলেশনে
২৭ দিন পর ফের প্রবল শ্বাসকষ্ট শুরু লতা মঙ্গেশকরের। হঠাত করে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে প্রবল উদ্বেগে চিকিৎসকরা। ইতিমধ্যে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। সবরকম ভাবে দ্রুত তাঁকে স্বাভাবিক করতে চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা।
২৮ দিন পর ফের প্রবল শ্বাসকষ্ট শুরু লতা মঙ্গেশকরের। হঠাত করে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে প্রবল উদ্বেগে চিকিৎসকরা। ইতিমধ্যে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। দ্রুত তাঁকে স্বাভাবিক করতে সবরকম ভাবে চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা।

আজ সরস্বতী পুজো। অসংখ্যা মানুষ তাঁকে সঙ্গীতের দেবী হিসাবে পুজো করেন। এমন একটা দিনে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে উদ্বেগে পড়ে গিয়েছেন। অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের বাইরে। কেউ দেবীর দ্রুত সুস্থতায় কামনা করছেন ঈশ্বরের কাছে।
গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে গত কয়েকদিন আগেই শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। কিন্তু আজ শনিবার হঠাত করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেটরে।
তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে। ৯২ বছর বয়সের এই শিল্পী গত ৮ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি। নিউমোনিয়া হওয়ার পর ভারতরত্ন সুর-সম্রাজ্ঞীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। ডাক্তার প্রতীন সমদানি নেতৃত্বে লতার চিকিৎসাতে একটি কমিটি গঠন করা হয়। সেই টিমই সুর-সম্রাজ্ঞীর চিকিৎসার কাজে যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে।
২৭ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু সুর-সম্রাজ্ঞীর উপর দেওয়া ওষুধ কাজ হতে শুরু করেছিল ধীরে ধীরে। ভেন্টিলেটার থেকে বার করে স্বাভাবিক বেডে দেওয়া হয় তাঁকে। কিন্তু আজ হঠাত করেই সমস্ত পরিস্থিতি বদলে যায়। দ্রুত বদলাতে শুরু করে লতার শারীরিক অবস্থা। দ্রুত নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে।
অন্যদিকে, গায়িকাকে যখন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি তখন তাঁর স্বাস্থ্য নিয়ে নানান গুজব ছড়াচ্ছে। কয়েকদিন আগে আমি একটি বিবৃতিতে তাঁর পরিবারের তরফে জানানো হয় যে। মিথ্যা রটনা থেকে দূরে থাকতে। দয়া করে কোনও মিথ্যা খবর রটাবেন না। গায়িকা লতা মঙ্গেশকর এখানও আইসিইউতে রয়েছেন।
শুধু তাই নয়, লতার পরিবারের তরফে সাধারণ মানুষে উদ্দেশ্যে আরও জানিয়েছিলেন যে, 'আসুন সকলে আমরা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সুস্থতার কামনা করি। যত দ্রুত সম্ভব তিনি যেন বাড়ি ফিরতে পারেন সেই কামনা করি।
তবে সঙ্গীতের দেবীর শারীরিক অসুস্থার খবর সামনে আসার পরেই তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন। কথা বলছেন চিকিৎসকদের সঙ্গেও। সবার চোখেমুখে একটা চিন্তার ভাঁজ।












Click it and Unblock the Notifications