মধ্যপ্রদেশে শেষ চারবারের বিধানসভা ভোটে কেমন ছিল ফল, দেখুন একনজরে

মধ্যপ্রদেশে কে করবে বাজিমাত? তবে তার আগে জেনে নেওয়া যাক শেষ চারটি নির্বাচনে কেমন ফলাফল ছিল।

মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসন থাকলেও একসময়ে তা ছিল ৩২০টি। তখন অবিভক্ত মধ্যপ্রদেশ ছিল। ২০০০ সালে ছত্তিশগড়কে আলাদা রাজ্য করার পরে ২০০৩ সালে প্রথমবার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। তারপরে পরপর তিনবার বিজেপি এরাজ্যে ভোটে জিতে সরকার গড়েছে। তিনটি দফায় শিবরাজ সিং চৌহান বাজিমাত করেছেন। এবার কী হবে? কে করবে বাজিমাত? তবে তার আগে জেনে নেওয়া যাক শেষ চারটি নির্বাচনে কেমন ফলাফল ছিল মধ্যপ্রদেশের।

১৯৯৮ সালের ভোট

১৯৯৮ সালের ভোট

অবিভক্ত মধ্যপ্রদেশে ১৯৯৮ সালের ভোটে কংগ্রেস ৩২০টি আসনের মধ্যে ১৭২টিতে জয় পেয়েছিল। মোট ভোটের ৪০.৫৯ শতাংশ পেয়েছিল দিগ্বিজয় সিংয়ের দল। তবে পিছিয়ে ছিল না বিজেপিও। গেরুয়া শিবির ভোট পেয়েছিল ৩৯.২৮ শতাংশ। ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন দিগ্বিজয় সিং। বিজেপি পায় ১১৯টি আসন।

২০০৩ সালের ভোট

২০০৩ সালের ভোট

২০০০ সালে মধ্যপ্রদেশ ভাগ হয়ে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে। আসন কমে দাঁড়ায় ২৩০টিতে। তার মধ্যে বিজেপি জেতে ১৭৩টি আসন। এদিকে কংগ্রেস নেমে আসে ৩৮টিতে। বিজেপি ভোট পায় ৪২.৫০ শতাংশ ও প্রথমবার সরকার গঠন করে। এদিকে কংগ্রেস মাত্র ৩১.৬১ শতাংশ ভোট পায়। মুখ্যমন্ত্রী হন উমা ভারতী।

২০০৮ সালের ভোট

২০০৮ সালের ভোট

মাঝে বিজেপি মুখ্যমন্ত্রী বদলে ফেলে। চেয়ারে আনা হয় শিবরাজ সিং চৌহানকে। বিজেপির ৩০টি আসন কমলেও ১৪৩টি পেয়ে সরকার গঠন করেন শিবরাজ। বিজেপি পায় ৩৭.৬৪ শতাংশ ভোট। কংগ্রেস পায় ৭১টি আসন ও ৩২.৩৯ শতাংশ ভোট।

 ২০১৩ সালের ভোট

২০১৩ সালের ভোট

তৃতীয়বার সরকার গঠন করে বিজেপি। পায় ১৬৫টি আসন। অন্তর্কলহে জেরবার কংগ্রেস মাত্র ৫৮টি আসন পায়। বিজেপি যেখানে ৪৪.৮৮ শতাংশ ভোট পেয়ে জিতেছিল, সেখানে কংগ্রেস পেয়েছিল ৩৬.৩৮ শতাংশ ভোট। এবারও শিবরাজ সিং চৌহানই মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+