রোড শো আর সাংবাদিক সম্মেলনা প্রচার শেষ কর্ণাটকে, বিশেষ কিছু মুহুর্ত

আজ (বৃহস্পতিবার) কর্ণাটক বিধানসভা ভোটের প্রচারের শেষদিন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুতে বৃহস্পতিবার এক যৌথ সাংবাদিক সম্মেলন করেন।

আজ (বৃহস্পতিবার) কর্ণাটক বিধানসভা ভোটের প্রচারের শেষদিন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুতে বৃহস্পতিবার এক যৌথ সাংবাদিক সম্মেলন করেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সিতারমণ, অনন্ত কুমার, পীযুশ গয়াল ও ধর্মেন্দ্র প্রধান-সহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ২৩ জন নেতা-নেত্রী, রাজ্যের বিভিন্ন অংশে মোট ৫২টি মেগা রোড শো করছেন। দলের সভাপতি অমিত শাহ-র রোড শো হচ্ছে বাদামিতে।

এই কেন্দ্র থেকেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ লড়ছেন। এছাড়াও নরেন্দ্র মোদি অ্যাপের মাধ্যমে এসএস / এসটি / ওবিসি এবং কর্ণাটকের বস্তি মোর্চা কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণ দিয়েছেন। সেখানে বি আর আম্বেদকরের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, 'কংগ্রেস কখনো বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করেনি। কংগ্রেস পার্টি যতদিন ক্ষমতায় ছিল, বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়া হয়নি।

দলিতদের এবং পিছিয়ে পড়া জনজাতির মানুষের কংগ্রেসে কোনও স্থান নেই। প্রচারের শুরুর দিন থেকেই বিভিন্ন বিষয়ে একে অপরকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। বুধবার তারা রাজ্যে নির্বাচনের আগে নিজের নিজের শেষ সমাবেশ সেরে ফেলেছেন। ভোটের আর মাত্র দু'দিন বাকি। এরমধ্যেই চলছে শেষ দিনের প্রচার। আর সমাবেশ নয়, শেষদিন কাটবে বিজেপির রোডশো ও কংগ্রেস প্রেস কনফারেন্সেই।

চতুর মোদি

চতুর মোদি

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শুরু হয় কংগ্রেসের প্রাক নির্বাচনী প্রেস কনফারেন্স। সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-ও। স্বভাবতই রাহুল ও কংগ্রেস নেতাদের প্রধান নিশানা ছিলেন বিজেপি কান্ডারি নরেন্দ্র মোদী। মোদী অস্বস্তিকর বিষয়, যেমন কৃষকদের ঋণ মকুব বা রাজ্যের বিজেপি নেতাদের দুর্নীতি, এসব বিষয়ে কথা বলতে চান না। তিনি বুলেট ট্রেনের স্বপ্নে মৌলিক সমস্যাগুলি থেকে মানুষের চোখ ঘোরাতে চান বলে অভিযোগ করেন রাহুল।

বিজেপি হিন্দুত্ব বোঝে না

কর্ণাটকের ভোট প্রচারে রাহুলের মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তা নিয়ে কংগ্রেস সভাপতির বক্তব্য, তিনি গত ১৫ বছর ধরে শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বার-সহ সব ধর্মস্থলেই গিয়েছেন। কিন্তু এটা বিজেপির পছন্দ নয়। তঁার অভিযোগ আসলে বিজেপি হিন্দু কথাটার অর্থ বোঝে না। এটা একটা দৃষ্টিভঙ্গী যা সারা জীবন একজনের মধ্যে থাকে।

সোনিয়া গান্ধী অনেক ভারতীয়ের থেকে বেশি ভারতীয়

কর্ণাটক বিধানসভা প্রচারেও মোদি সোনিয়া গান্ধীর ইতালীয় পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন। সে ব্যাপারে কংগ্রেস সভাপতির মত, তাঁর মায়ের জন্ম ইতালিতে হলেও দীর্ঘদিন তিনি এই দেশে আছেন, এবং এদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর দেখা অনেক ভারতীয়ের চেয়ে সেদিক থেকে সোনিয়া অনে বেশি ভারতীয় বলে দাবি করেন রাহুল।

বিজেপির 'প্যানিক'

কর্ণাটকে প্রচারের শেষদিনেও বিজেপির জনা ২৫ হেভিওয়েট নেতা রয়েছেন। রয়েছেন রকেন্দ্রীয় মন্ত্রীরা, রয়েছেন সভাপতি ও আরও অনের নেতা। তা নিয়ে রাহুল বলেন, এর কারণ 'প্যানিক'। হারের ভয়েই এত নেতা নেত্রীকে রাজ্যে জড়ো করেছে তারা।

বিজেপির রোড শো

কংগ্রেসের প্রেস কনফারেন্স চলাকালীনই বেঙ্গালুরুর পথে শুরু হয় অমিত শাহ-এর রোড শো। হেব্বালে হয় ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং-এর রোড শো।

শেখানো প্রশ্নের সাজানো সাংবাদিক সম্মেলন

শেখানো প্রশ্নের সাজানো সাংবাদিক সম্মেলন

বিজেপি নেতা তথা রেলমন্ত্রী পিযুশ গয়েল অভিযোগ করেন কংগ্রেসের প্রেস কনফারেন্সটি সাজানো, সব প্রশ্ন আগে থেকে ঠিক করে সাংবাদিকদের মুখ দিয়ে আউরে নেওয়া হয়েছে।

শিবরাজ চৌহানের রোড শো

শিবরাজ চৌহানের রোড শো

মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান মিসুরু এলাকায় রোড শো করেন।

শিবসেনার প্রশংসা

শিবসেনার প্রশংসা

এদিন হঠাত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করে শিবসেনা। তাদের বক্তব্য রাহুল গান্ধীর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ভাষণে আক্রমণ করলেও তাঁকে সম্মান দিয়েই তা করেন। এজন্য তাঁর প্রশংসা প্রাপ্য। পাশাপাশি তিনি ২০১৯-এ বিজেপিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন বলেও শিবসেনার তরফে হলা হয়েছে।

আন্জানেয়াকে আক্রমণ

বিজেপির পতক্ষ থেকে ট্যুইটারে কর্ণাটকের সমাজ কল্যাণ মন্ত্রী আন্জানেয়াকে আক্রমণ করে বলা হয় তিনি জুতো, বিছানা বালিশ ও গঙ্গা কল্যাণ স্ক্যাম জড়িত। তাঁর স্ত্রী লাল ঘুষ নিতে গিয়ে হাতা নাতে ধরা পড়েছেন।
দেওয়া হয়

পুলিশের নির্দেশিকা

কর্ণাটক বিধানসভা ২০১৮ - এর জন্য বেঙ্গালুরু সিটি পুলিশ কী করা যাবে, কী করা যাবে না ঝানিয়ে নির্দেশিকা প্রকাশ করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+