প্যান-আধার লিঙ্কের শেষ দিন ৩০ জুন, পরবর্তীতে দিতে হতে পারে মোটা জরিমানা

প্যান-আধার লিঙ্কের শেষ দিন ৩০ জুন

প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ ৩০ জুন। বৃহস্পতিবারের মধ্যে যাঁরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে পারবেন না, তাঁদের দ্বিগুন টাকা জরিমানা দিতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে আধার-প্যানের লিঙ্কের শেষ তারিখ তারিখ ৩১ মার্চ ২০২৩। তবে জরিমানা দিয়ে করতে হবে। ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক করালে ৫০০টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এরপর করলে দ্বিগুন টাকা জরিমানা দিতে হবে।

প্যান- আধার লিঙ্ক সাধরণ মানুষকে কীভাবে সাহায্য করবে

প্যান- আধার লিঙ্ক সাধরণ মানুষকে কীভাবে সাহায্য করবে

কর ফাঁকি এড়াতে আধার প্যান লিঙ্ক করার নিয়ম আনা হয়েছে। সরকার যদি বেশি পরিমানে রাজস্ব পায়, সেক্ষেত্রে তা দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের কল্যানে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তার ফলে সাধারণ মানুষই উপকৃত হবে। ডিএসকে লিগ্যালের অংশীদার শরথ চন্দ্রশেখর বলেন, প্যান আধার সংযোগের ফলে সাধারণ করযোগ্য গোপন আয় এড়ানো সম্ভব হবে না। কর ফাঁকি রোধের সঙ্গে সঙ্গে রাজস্ব বৃদ্ধি পাবে। জনসাধরণের উদ্দেশ্যে সরকারকে দীর্ঘমেয়াদে কোনও সিদ্ধান্ত নিতে এবং তা বাস্তবায়িত করতে পারবে। এছাড়াও করদাতাতের আয়কর রিটার্ন দাখিল সহজ করবে। আধার প্যান লিঙ্কের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেওয়াইসি প্রক্রিয়া সহজ হবে।

৩০ জুনের মধ্যে আধার প্যান লিঙ্ক না হলে কীহবে

৩০ জুনের মধ্যে আধার প্যান লিঙ্ক না হলে কীহবে

৩০ জুনের পরে আধার প্যান লিঙ্ক করা হলে দেরির জন্য জরিমানার সংখ্যা দ্বিগুন হয়ে যাবে। ৩০ জুন মধ্যেও আধার প্যান লিঙ্ক করালে জরিমানা দিতে হবে। দেরিতে প্যান আধার লিঙ্কের জন্য জরিমানার মূল্য ৫০০ টাকা। সরকারের প্যান আধার লিঙ্কের সময় বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করেছে। কিন্তু ৩০ জুনের পর জরিমানার অঙ্ক দ্বিগুন হয়ে যাবে। সেই সময় এক হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে ৩১ মার্চের মধ্যে প্যান আধার লিঙ্ক না হলে, প্যান কার্ড নিষ্ক্রীয় হয়ে যেতে পারে। এই প্যানকার্ড ট্যাক্স ফাইল করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত জরুরি।

কীকরে বোঝা যাবে প্যানের আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে

কীকরে বোঝা যাবে প্যানের আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে

আয়কর বিভাগে প্যান আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যানের আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, সেই বিষয়ে জানা যাবে। প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইডে যেতে হবে। সেখান থেকে কুইক লিঙ্ক বলে একটি অপশনে ক্লিক করতে হবে। সেখানে লিঙ্ক আধার স্টেটাস দেখার একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক করতে হবে। এরপর মোবাইলে নতুন একটি স্ক্রিন দেখতে পাওয়া যাবে। যেখানে নিজের আধার ও প্যান নম্বর লিখতে হবে। তারপর ভিউ লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করতে হবে। দেখা যাবে আধার নম্বরের সঙ্গে প্যান নম্বর যুক্ত রয়েছে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+