Narendra Modi: গত তিন-চার বছরে ভারতে কত চাকরি? বাণিজ্য নগরীতে দাঁড়িয়ে হিসাব দিলেন মোদী
Prime Minister Narendra Modi: গত তিন থেকে চার বছরের মধ্যে ৮ কোটি নতুন চাকরি হয়েছে। মুম্বই'য়ে দাঁড়িয়ে বেকারত্ব ইস্যুতে বড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সে রাজ্যে আজ শনিবার ২৯ হাজার ৪০০ কোটি টাকার প্রজেক্টের উদ্বোধনে করেন। আর সেই মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিরোধীদের কড়া বার্তা দেন। একই সঙ্গে কর্মসংস্থান নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী।
বলেন, গত তিন-চার বছরে দেশে ৮ কোটি নতুন চাকরি হয়েছে। আর এই পরিসংখ্যানই বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে দাবি করেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের ক্ষমতায় তৃতীয় সরকারকে দেশের ছোট এবং বড় বিনিয়োগকারীরা স্বাগত জানিয়েছে।

এমনকি এনডিএ সরকারই যে স্থায়িত্ব দিতে পারে তা দেশের মানুষ স্পষ্ট বোঝেন বলেও এদিন দাবি করেন নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃতীয়বারে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় কথা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন (Prime Minister Narendra Modi)। বলেন, নতুন সরকার আগের থেকে অনেক বেশি দ্রুত গতিতে কাজ করবে। মানুষ যাতে দ্রুত সমাধান পান সেই কথাও এদিন প্রধানমন্ত্রী তুলে ধরেন।
একই সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) বলেন, যে সমস্ত প্রকল্পের উদ্বোধন হয়েছে তাতে মুম্বই এবং আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। অর্থনৈতিক ভাবে আরও রাজ্য মজবুত হবে। শুধু তাই নয়, ২৯ হাজার ৪০০ কোটি টাকার প্রজেক্টের ফলে বিপুল কর্মসংস্থান হবে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গোরেগাঁওয়ে অবস্থিত নেসকো সেন্টারে এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আইএনএস) টাওয়ার, থানে-বরিভালি প্রকল্প, বিএমসির গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোড টুইন টানেল প্রকল্প।
#WATCH | Prime Minister Narendra Modi says, "Maharashtra has a glorious history, Maharashtra has a strong present and Maharashtra has dreams of a prosperous future. Maharashtra is a state which has a very big role in building a developed India. Maharashtra has the power of… pic.twitter.com/yhI4oX9TR4
— ANI (@ANI) July 13, 2024
MMRDA এর দেওয়া তথ্য অনুজায়ী, থানে-বরিভালির মধ্যে টানেল প্রকল্প ১৬,৬০০ কোটি টাকায় করা হবে। এই টুইন টিউব টানেলটি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের নিচ দিয়ে যাবে, বোরিভালির ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং থানের ঘোডবন্দর রোডের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে। এতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে দাবি (Prime Minister Narendra Modi)।












Click it and Unblock the Notifications