বড়সড় নাশকতার ছক কষছে হাফিজ সঈদ, জলপথে ভারতে অনুপ্রবেশ করতে পারে লস্কর জঙ্গিরা!
সীমান্তে নজরদারি জোরদার বলে এবার জলপথে জঙ্গিদের ভারতে ঢুকিয়ে বড়সড় নাশকতার ছক কষছে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ।
নয়াদিল্লি, ৭ নভেম্বর : জঙ্গি হামলা, পাকিস্তানের তরফে ক্রমাগত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন, সীমান্তের উত্তেজনার জেরে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা জোরদার করে দেওয়া হয়েছে। তাই এবার জলপথে জঙ্গিদের ভারতে ঢোকানোর ছক কষছে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ।
ভারতে বড়সড় নাশকতার ব্লুপ্রিন্ট তৈরি করার কাজ শুরু করে দিয়েছে লস্কর প্রধান। সূত্রের খবর অনুযায়ী, হাফিজ সঈদের লস্কর 'সেনা' জলপথে ভারতে ঢোকার চেষ্টা চালাবে।

ভারতে জঙ্গি অপারেশনের দায়িত্বে লস্কর-ই-তৈবার কমান্ডর আবু ইরফান তান্ডেওয়ালাকে রেখেছে হাফিজ। লস্কর জঙ্গিরা সম্ভবত তাবী নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে। লস্করের ৮-৯ জঙ্গি ভারতের এই জঙ্গি অপারেশনের সদস্য। এবং মনে করা হচ্ছে লস্কর জঙ্গিদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে পাক সেনাই তাদের মদত দিতে পারে।
সূত্রের তরফে এই খবর পেয়ে ভারতে ঢোকার সমস্ত নদীপথে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সব পথে অনুপ্রবেশ হতে পারে সেখানেও বিএসএফ-এর স্পেশ্যাল টিম মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications