কাশ্মীরের বারামুল্লা থেকে গ্রেফতার লস্কর জঙ্গি, তদন্ত শুরু পুলিশের
ফের কাশ্মীরে ধরা পড়ল লস্কর-ই-তইবা জঙ্গি। ধৃত জঙ্গির নাম ফারুক দর। বয়স মাত্র ১৯ বছর। গোপন সূত্রে খবর পেয়ে বারামুল্লার আন্দেরগাম পট্টনে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। এই গ্রেফতারির ঘটনার সত্যাতা স্বীকার করে নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। এক টুইট বার্তায় তারা লেখে, 'আরও একটি অভিযানে সাজিদ ফারুক দর বলে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সে ফারুক আহ দরের ছেলে, বয়স ১৯ বছর।' পুলিশ জানায়, ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সোমবারই কাশ্মীরের কুলগাম জেলায় সেনা-জঙ্গির গুলি বিনিময়ে নিকেশ করা হয় এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। এর আগে প্রজাতন্ত্র দিবসের একদিন আগেই পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেই ঘটনায় জইশ কমান্ডর কারি ইয়াসির সহ তিন জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা রক্ষীরা।
গত সপ্তাহে অপর একটি ঘটনায় সেনার গুলিতে মারা যায় এক পাকিস্তানি জঙ্গিও। জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত সেই ব্যক্তির কোড আবু সইফুল্লা বলে জানা যায়। সূত্রের খবর, আবু কাসিম ব্যবহার করে দুই ব্যক্তি দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে। এর মধ্যে সইফুল্লা দুই ব্যক্তিকে অপহরণ করে খুনে জড়িত। পাশাপাশি স্পেশাল পুলিশ অফিসার এবং অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের হুমকি দেওয়ার ঘটনাতেও সে জড়িত।












Click it and Unblock the Notifications