বাল ঠাকরেকে মারার ছক কষেছিল লস্কর, আদালতকে জানাল ডেভিড হেডলি
মুম্বই, ২৪ মার্চ : শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরেকে দুবার মারার চেষ্টা করেছিল লস্কর-এ-তৈবা। মুম্বই আদালতকে এই চাঞ্চল্যকর তথ্যই জানাল আতঙ্কবাদী ডেভিড হেডলি।
হেডলি জানায়, প্রথমবার বাল ঠাকরেকে মারার চেষ্টা বিফলে যায়, এবং পুলিশ একজনকে গ্রেফতারও করে। কিন্তু সে পালিয়ে যায়। [মুম্বইয়ে হামলা করে প্রতিশোধ নিতে চেয়েছিল লখভি : সাক্ষ্যে দাবি হেডলির]

এর আগেই হেডলি জানিয়েছিল শিবসেনা প্রধান টাদের টার্গেট ছিল। কিন্তু এ বিষয়ে না তাকে এর আগে কিছু জিজ্ঞাসা করেছিল না হেডলি নিজে কিছু বলেছিল।
বুধবার আদালতকে আরও জানায় হেডলি, লস্করের জন্য় যে কাজ সে করেছে তার জন্য কোনও টাকা বা উপহার পায়নি সে। বরং উল্টে ৭০ লাখ টাকা লস্করকে সে দিয়েছিল বলেও জানিয়েছে হেডলি।
২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত মার্কিন নাগরিক হেডলির ৩৫ বছরের কারাদণ্ড হয় এই দেশে। এরপর সরকারি সাক্ষী হয়ে যায় সে। একাধিকবার মুম্বই ঘুরতে আসার নাম করে জায়গা চিহ্নিত করে হেডলি যেখানে বিস্ফোরণ ঘটাতে পারে লস্কর।
হেডলি এও জানিয়েছিল যে সে পাকিস্তানের আইএসআই-এর জন্য কাজ করেছিল। পাকিস্তান সেনার একাধিক সদস্যের সঙ্গে সাক্ষাৎও করেছিল।












Click it and Unblock the Notifications