লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মধ্যে অবিশ্বাস ও আতঙ্কে ভুয়ো খবরকেই ভিলেন বানাল কেন্দ্র
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্কের জন্য ভুয়ো খবরকে ভিলেন বানাল কেন্দ্র
'যা রটে তার কিছু তো ঘটে' প্রবাদকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্তত করোনা ইস্যুতে কোনও আপাস করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, বুক ঠুকে সংসদে জানালেন শাসক দলের মন্ত্রী।
করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া ঘরের ফিরতে না পারা এবং পরিষেবা সংক্রান্ত আতঙ্কের জন্য ভুয়ো খবরকেই ভিলেন বানাল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। জানাল, অতিমারী পরিস্থিতিতে অভাবী, দুঃস্থ এবং নিরুপায়দের জন্য ঠিক যতটা প্রয়োজন, ততটাই করা হয়েছে।

করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সংসদে শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন। মঙ্গলবারের অধিবেশনে তৃণমূল কংগ্রস সাংসদ মালা রায় লকডাউন পরিস্থিতিতে দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে প্রশ্ন তোলেন। সোজা ব্যাট চালিয়ে কার্যত বুক বাজিয়ে উত্তর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। ভরা কক্ষে তিনি দাবি করেন, সমস্যা ইচ্ছাকৃত ভাবে তৈরি করা হয়েছে। ভুয়ো খবর ছড়িয়ে পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে বলেও সংসদে জানান রেড্ডি।
করোনা ভাইরাসের জেরে লকডাউনের সময়ে সরকারি আশ্রয় শিবিরে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে যে থাকা, খাওয়া, পানীয় এবং পরিষেবা নিয়ে হতাশা তৈরি হয়েছিল, তা মেনে নিয়েও লড়াইয়ের ময়দান ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। সেই সময় আতঙ্কের পরিবেশ ভুয়ো খবরের মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের সব সমস্যাই কেন্দ্র সমাধান করেছে বলে দাবিও করেছেন জি কিষাণ রেড্ডি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের জেরে লকডাউনের সময় কেবলমাত্র বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল খুলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে কেন্দ্র সচেষ্ট না হলে করোনা ভাইরাস ভারতে আরও ব্যাপক আকারে ছড়াত বলেও দাবি করেছেন রেড্ডি।












Click it and Unblock the Notifications