গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দ্রুত গলছে হিমালয়ের তুষার, 'হেমকুণ্ড সাহিব' যাত্রা পথে জলপ্রবাহ
তবে কি সেই দিন দূর নেই, যখন গোটা পৃথিবী সলিল সমাধি নিয়ে নেবে? এই মুহূর্তে এটিই হল সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ বিশেষজ্ঞরা বারবার সাবধান বাণী শুনিয়ে যাচ্ছেন। কিন্তু কে শোনে কার কথা! বাড়বাড়ন্ত দূষণ মাত্রা, লাগামছাড়া বিষাক্ত ধোঁয়া আর মানুষের প্রযুক্তি উন্নয়নের চোটে চরম ক্ষতিগ্রস্ত পৃথিবীর ফুসফুস! অন্তত এমনটাই মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা, আর যার প্রমান ইতিমধ্যেই দেখা গেল উত্তরাখণ্ডে।

উত্তরাখণ্ডে জলপ্রবাহ
ভারতের উত্তরভাগ জুড়ে রয়েছে তুষার-শুভ্র হিমালয়। যার ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে যান। কিন্তু প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এই স্থান একাধিক পবিত্র তীর্থস্থানেও সমৃদ্ধ। তারই মধ্যে অন্যতম হল 'হেমকুণ্ড সাহিব'। শিখ ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। সেই সঙ্গে এটি হল বিশ্বের উচ্চতম 'গুরুদ্বার' বহু পর্যটক ও ভক্তরা নিত্যদিন এই স্থানে উপস্থিত হয়ে থাকেন। কিন্তু এবার উত্তরাখণ্ডের চামোলিতে গুরুদ্বার শ্রী হেমকুন্ড সাহিব যাত্রার রুটের কাছে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে তুষার দ্রুত যাওয়ার কারণে সেই প্রচুর পরিমাণে গলে যাওয়া তুষার জলপ্রবাহ রূপে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। আর যা নিয়ে চরম চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা।

পুলিশ সুপারের বক্তব্য
হিমালয় পার্বত্য অঞ্চল তথা উত্তরাখণ্ডের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চামোলির পুলিশ সুপার শ্বেতা চৌবে বলেছেন, প্রচণ্ড গরমের কারণে গুরুদ্বার শ্রী হেমকুণ্ড সাহিব-এর যাত্রা পথের কাছে তুষার দ্রুত গলে যাচ্ছে। সেই সঙ্গে বদ্রীনাথ ধামের কাছে চৌখাম্বা ও শতপন্থেরও একই অবস্থা। বসুধারা জলপ্রপাতের কাছে তুষার গলতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন,হেমকুণ্ড সাহিব চামোলি জেলার একটি অত্যন্ত প্রসিদ্ধ তীর্থস্থান। প্রতিবছর গ্রীষ্মে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তরা এখানে পরিদর্শন করতে আসেন। সেক্ষেত্রে এই স্থানের মহত্বও অপরিসীম। তাই আবহাওয়া পরিবর্তনের এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেই মত তাঁর।

কবে খুলছে গুরুদেবের দ্বার?
সাধারণত, শীতকালে প্রবল তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় উত্তরাখণ্ডের সকল তীর্থক্ষেত্রের রাস্তা। আর তাই বন্ধ রাখা হয় চারধাম বা অন্যান্য সব মন্দিরের দরজা। আগামী মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাচ্ছে চারধামের মন্দিরগুলির দরজা। সেই সঙ্গে মে মাসেরই ২২ তারিখ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে শ্রী হেমকুণ্ড সাহিবের দরজাও। এ বিষয়ে শ্রী হেমকুণ্ড সাহিব ম্যানেজমেন্ট ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান নরিন্দরজিৎ সিং বিন্দ্রা জানিয়েছেন "আগামী ২২শে মে সকাল ১০টা ৩০ মিনিটে গুরুদ্বার শ্রী হেমকুণ্ড সাহিবের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এবং এর জন্য সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।"

'শ্রী হেমকুণ্ড সাহিব'-এর গুরুত্ব
এই অতি পবিত্র গুরুদ্বার 'শ্রী হেমকুণ্ড সাহিব' শিখ সম্প্রদায়ের মানুষদের জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। এটি একটি হ্রদের পাশে অবস্থিত এবং বিশ্বাস করা হয় যে দশম শিখ গুরু গোবিন্দ সিং এই স্থানে বসেই ধ্যান করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই স্থানকে খুবই ভক্তি আর শ্রদ্ধা করে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষরা। কিন্তু বিগত দুই বছর করোনার জন্য দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ব্যক্তিরা কিংবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর রিপোর্টে করোনা নেগেটিভ ব্যক্তিরাই এখনে দর্শন করতে যেতে পেরেছেন। সেক্ষেত্রে ভক্ত সংখ্যা ১০০০ জনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় সমাগম বেশি হবে ফলে গরমের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications