Landslide in Himachal Pradesh: হড়পা বানের পর ভূমিধসের জেরে ভেঙে পড়ছে বাড়িঘর, ভাইরাল সেই ভিডিও

ভয়ঙ্কর দুর্যোগের মুখে হিমালচল প্রদেশ। উত্তর ভারতের অতিবৃষ্টির জেরে হিমাচল প্রদেশে হড়পা বান সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। এখন শুরু হয়েছে ভূমিধস। ভূমিধসের জেরে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হিমাচলের সেই বাড়ি ধসে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মঙ্গলবার হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভূমিধসের পর একটি কসাইখানা-সহ বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির মধ্যে এই ভূমিধসের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। সবথেকে ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিমলার কৃষ্ণনগর এলাকার পাহাড়ে। সেখানে প্রায় পাঁচ-সাতটি বাড়ি ধসে পড়ে।

হিমাচলে ভূমিধসের জেরে ভাঙছে বাড়িঘর, ভাইরাল ভিডিও

সিমলার ডেপুটি কমিশন আদিত্য নেগি বলেছেন, এই ঘটনায় যাঁরা আটকে পড়েছেন তাদের কোনও বিবরণ পাওয়া যায়নি হিমাচল প্রদেশে অতি বৃষ্টিপাতের ধ্বংসযজ্ঞ চলছে হিমাচলে। কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। ভূমিধসের ফলে এলাকার রাস্তাঘাটগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে।

রাজ্যের রাজধানীতে দুটি ভূমিধসের স্থান থেকে উদ্ধার করা হয়েছে ১৪ জনের মৃতদেহ। আশঙ্কা করা হচ্ছে সামার হিল এলাকার শিব মন্দিরের নীচে ধ্বংসাবশেষে আরও বেশি লোক আটকে থাকতে পারে। শ্রাবণ মাসে ওই মন্দিরে অনেক পুণ্যার্থীর ভিড় ছিল। সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্যোগ।

আগেই হিমাচলের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টি চলছে। অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তারপর ভূমিধসের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার থেকেই পরিস্থিতিত ভয়াবহ রূপ নিতে শুরু করে।

ওইদিন গভীর রাতে ভূমিধসে দু-বছরের শিশুসহ এক পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে। সোলান জেলার আর একটি ঘটনায় বজ্রপাতের ফলে এক পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে। ওই এলাকায় দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে যায়। তবে ৬ জনকে উদ্ধার করতে পারে প্রশাসন।

সিমলায় প্রবল বৃষ্টির কারণে সোমবার শিবমন্দির ধসে অন্তত ৯ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছিল। সেখানে প্রায় ৫০ জনের মতো পুণ্যার্থী ছিল। তাদের অনেকেই মন্দিরে ভূমিধসে আটকে পড়ে। রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নামলেও তাঁদের সবাইকে উদ্ধার করে পারেনি। মৃতের সংখ্যা বাড়ছে।

আর দ্বিতীয় বড়ো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। এখানে কসাইখানা-সহ বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। সিমলার কৃষ্ণনগর এলাকার পাহাড়ের ঘটনা মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে বলেই মনে করছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকার্য চালানো মুশকিল হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+