Cyclone Biparjoy: আছড়ে পড়ল বিধংসী সাইক্লোন বিপর্যয়, বইছে প্রবল ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি

Cyclone Biparjoy: আছড়ে পড়ল সাইক্লোন বিপর্যয়। কছ এবং সৌরাষ্ট্রে আছড়ে পড়েছে এই ঝড়। ইতিমধ্যে দু'জায়গাতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ঘন্টায় ১১৫ থেকে ১২৫ ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

বিশেষ করে উপকূল এলাকাতে (Cyclone Biparjoy) হাওয়া এবং বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে পরিস্থিতি সামলাতে তৈরি রাখা হয়েছে এনডিআরএফকে। তৈরি অন্যান্য বাহিনীর সদস্যরাও। পুরো পরিস্থিতির উপর নজর রাখতে ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আছড়ে পড়ল বিধংসী সাইক্লোন বিপর্যয়

অন্যদিকে স্থানীয় হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিমি বেগে হাওয়া চলছে। কছ এবং সৌরাষ্ট্রে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাওয়া এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে এই ল্যান্ডফল মধ্যরাত পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা।

অন্যদিকে একাধিক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গাতে বড়বড় গাছ ভেঙে পড়ার খবরও এসেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ঝড়ের কারনে কারোর মৃত্যু হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর কন্ট্রোল রুমের তরফে নজর রাখা হচ্ছে।

পাশাপাশি ঝড় থামলেই উদ্ধারকাজে উদ্ধারকারী কর্মীরা ঝাঁপিয়ে পড়বে বলেও খবর। অন্যদিকে ঝড়ের কারনে ল্যান্ডিংয়ের সময় একটি বিমানের টেল স্ট্রাইকের খবর পাওয়া গিয়েছে। কিন্তু বিমানে থাকা সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছে বলেই খবর। সাইক্লোন বিপর্যয় নিয়ে প্রথম থেকেই সতর্ক রাজ্য প্রশাসন।

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কয়েক দফায় ঝড় নিয়ে বৈঠক করেছে। শুধু তাই নয়, জরুরি বৈঠক করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটল। গান্ধীনগরে এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে উপকূল এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল শুক্রবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+