ল্যান্ডফলের পর রাত থেকেই শুরু ব্যাপক বৃষ্টি, ঘূর্ণিঝড় গুলাবের ভয়ে তটস্থ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ
রবিবার রাত থেকেই শুরু ব্যাপক বৃষ্টি, ঘূর্ণিঝড় গুলাবের ভয়ে তটস্থ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস কাঁটায় কাঁটায় মিলিয়েই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব(Cyclone Gulab)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানার কলিঙ্গপত্তনমে আছড়ে পড়বে ঘূ্ণিঝড়় 'গুলাব' । রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে আজ সন্ধ্যের পর থেকেই ওই এলাকায় শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টি।

রাত থেকেই শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টি
অন্যদিকে সাইক্লোনের কারণে আজ সারাদিনই রীতিমতো উত্তাল থাকবে সমুদ্র। ফলে উপকূলবর্তী সমস্ত রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা এখন সমুদ্রে রয়েছেন তাঁদেরও দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব।

কতটা প্রভাব পড়তে পারে বাংলায়
যদিও ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বাংলার সমস্ত জেলাতেই। তবে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে বেশ খানিকটা ভারী বৃষ্টি সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইবে বলে জানা যাচ্ছে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

কত হতে পারে সর্বোচ্চ গতিবেগ
অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে অনান্য রাজ্যে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ৯০ কিমি। তবে এই ঘূর্ণিঝড় খুব তাড়াতাড়ি শক্তি হারাবে। সোমবার সকালের মধ্যে তা ফের গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদিও সেই সময় এর সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিমির কাছাকাছি।

রবিবার সকাল থেকেই শুরু বৃষ্টি
এদিকে ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে আবহওয়া দফতর। বড় বিপদের সম্ভাবনা না থাকলেও বাড়তি সতর্কতা হিসাবে দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বেলা গড়াতে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications