চাঁদের বুকে নেমে এল হিমশীতল রাত! অন্ধকারে চিরদিনের মতো হারিয়ে গেল বিক্রম

ল্যান্ডার বিক্রম চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল। ১৩০ কোটির হৃদয় ভেঙে সব আশা শেষ হয়ে গেল। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকারে ডুবে গেল বিক্রম। ১৪ দিনের মেয়াদ শেষ হল শনিবারই।

ল্যান্ডার বিক্রম চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল। ১৩০ কোটির হৃদয় ভেঙে সব আশা শেষ হয়ে গেল। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকারে ডুবে গেল বিক্রম। ১৪ দিনের মেয়াদ শেষ হল শনিবারই। একইসঙ্গে শেষ হয়ে গেল ল্যান্ডার বিক্রমের 'হুঁশ' ফেরার যাবতীয় সম্ভাবনা। হদিশ পেয়েও জাগিয়ে তোলা গেল না ল্যান্ডার বিক্রমকে! ইসরোর পর নাসাও ব্যর্থ হল এই কাজে।

আশায় জল ঢেলে বিক্রমের সমাধি

আশায় জল ঢেলে বিক্রমের সমাধি

ইসরো যদিও চন্দ্রযান ২-এর অরবিটার থেকে ছবি পেয়েছিল বিক্রমের, নাসার অরবিটার বিক্রমের ছবি তুলতে পারেনি। তখনই প্রায় পরিষ্কার হয়ে যায় বিক্রমের সঙ্গে যোগাযোগের যাবতীয় সম্ভাবনা শেষ। তবু শেষ ক্ষণ পর্যন্ত আশা নিয়ে বুক বেঁধেছিল ইসরো। কিন্তু সব আশায় জল ঢেলে চাঁদে রাত নামতেই অন্ধকার ঘনিয়ে এল বিজ্ঞানীদের মনেও।

চাঁদে নেমে এসেছে হিমশীতল রাত

চাঁদে নেমে এসেছে হিমশীতল রাত

চাঁদের মাটিতে নেমে এসেছে শীতল রাত। ইসরো নির্ধারণ করে দিয়েছিল চাঁদের মাটিতে বিক্রমের আয়ুষ্কাল ওই রাত নামার আগে পর্যন্তই। তা-ই সত্যি হল। বিক্রমের সঙ্গে সঙ্গে রোভার প্রোগ্রামও চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল চাঁদের মাটিতে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করেও কোনও রহস্যভেদই করা সম্ভব হল না এ যাত্রায়।

আয়ু ছিল মাত্র ১৪ দিন

আয়ু ছিল মাত্র ১৪ দিন

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম বা রোভার প্রোগ্রামের আয়ু ছিল মাত্র ১৪ দিন। ২১ সেপ্টেম্বর ছিল সেই নির্ধারিত দিন, যেদিন চাঁদের বুকে নেমে এল অন্ধকার। এই শীতল অন্ধকারে চন্দ্রপৃষ্ঠেই ধ্বংস হয়ে গেল ভারতের দুই ‘রথ'। অস্তিত্ব হারাল বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার।

অস্তিত্ব হারাল বিক্রম ও প্রজ্ঞান

অস্তিত্ব হারাল বিক্রম ও প্রজ্ঞান

চাঁদের বুকে কোনও বায়ুমণ্ডল নেই। ফলে সূর্যের তাপ বিকিরণের ক্ষমতাও নেই। ইসরো যে দুই উন্নত প্রযুক্তির ‘রথ' পাঠিয়েছে চাঁদের বুকে, তারা ১৪ দিন চন্দ্রপৃষ্ঠের প্রতিকূল পরিস্থিতিতে থাকতে পারে। তারপরই হারিয়ে যাবে সব। অস্তিত্ব হারাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।

রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা অসহ্য

রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা অসহ্য

বিজ্ঞানীরা জানান, চাঁদে দিনে ও রাতের মধ্যে তাপমাত্রার ফারাক অনেক। দিনে যেখানে ১০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে রাতে -১৮০ ডিগ্রি সেলসিয়াস। ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান দিনের ওই ১০৬ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে সক্ষম। কিন্তু রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে না সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+