আর আয়ু মাত্র ১০ দিন! চাঁদের বুকে আঁধার নামলেই বিক্রম-প্রজ্ঞান নিয়ে স্বপ্নের সলিল সমাধি

১৩০ কোটির হৃদয় ভেঙে ল্যান্ডার বিক্রম হারিয়ে গিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। যদিও একদিন পর চন্দ্রযানের অরবিটরে তার ছবি মিলল, তাকে জাগানো গেল না আজও।

১৩০ কোটির হৃদয় ভেঙে ল্যান্ডার বিক্রম হারিয়ে গিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে নামার আগেই। যদিও একদিন পর চন্দ্রযানের অরবিটারে তার ছবি মিললেও, তাকে জাগানো গেল না আজও। এমনি করেই কেটে গিয়েছে চার-চারটি দিন। তবে কি হদিশ পেয়েও জাগিয়ে তোলা যাবে না ল্যান্ডার বিক্রমকে! শেষ হয়ে যাবে সব আশা!

আর মাত্র ১০ দিন, ২১ সেপ্টেম্বরই শেষ!

আর মাত্র ১০ দিন, ২১ সেপ্টেম্বরই শেষ!

আর মাত্র ১০ দিন। ২১ সেপ্টেম্বর। চাঁদের বুকে ল্যান্ডার বিক্রমের আয়ুষ্কাল ওই পর্যন্তই। তারপর দেখা মিলবে না অস্তিত্ব হারিয়ে ফেলবে ল্যান্ডার বিক্রম। একইসঙ্গে রোভার প্রোগ্রামও হারাবে তাঁর কার্যক্ষমতা। এখনই যোগাযোগ করা সম্ভব না হলে চাঁদের দক্ষিণ মেরুর কোনও রহস্যভেদই করা যাবে না এ যাত্রায়।

যা করার করতে হবে ১০ দিনে

যা করার করতে হবে ১০ দিনে

যা করার করতে হবে আর ১০ দিনের মধ্যে। কারণ চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম বা রোভার প্রোগ্রামের আয়ু মাত্র ১৪ দিনের ছিল। তার মধ্যে ইতিমধ্যেই কেটে গিয়েছে চারদিন। বাকি আছে আর ১০ দিন। তাই যা করার আগামী ১০ দিনের ভিতরেই করতে হবে। তা না হলে চন্দ্রপৃষ্ঠেই ধ্বংস হয়ে যাবে ভারতের দুই ‘রথ'।

অস্তিত্ব হারাবে বিক্রম ও প্রজ্ঞান

অস্তিত্ব হারাবে বিক্রম ও প্রজ্ঞান

চাঁদের বুকে কোনও বায়ুমণ্ডল নেই। ফলে সূর্যের তাপ বিকিরণের ক্ষমতাও নেই। ইসরো যে দুই উন্নত প্রযুক্তির ‘রথ' পাঠিয়েছে চাঁদের বুকে, তারা ১৪ দিন চন্দ্রপৃষ্ঠের প্রতিকূল পরিস্থিতিতে থাকতে পারে। তারপরই হারিয়ে যাবে সব। অস্তিত্ব হারাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।

রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা অসহ্য

রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা অসহ্য

বিজ্ঞানীরা জানান, চাঁদে দিনে ও রাতের মধ্যে তাপমাত্রার ফারাক অনেক। দিনে যেখানে ১০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে রাতে -১৮০ ডিগ্রি সেলসিয়াস। ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান দিনের ওই ১০৬ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে সক্ষম। কিন্তু রাতের -১৮৩ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে না সে।

চাঁদে রাত নামলেই ধ্বংস হবে বিক্রম-প্রজ্ঞান

চাঁদে রাত নামলেই ধ্বংস হবে বিক্রম-প্রজ্ঞান

বিজ্ঞানীদের মতে, চাঁদে রাত নামলেই ধ্বংস হয়ে যাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। আর চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। ল্যান্ডার বিক্রম যেদিন চাঁদে পা রেখেছিল, সেদিনই দিন শুরু হয়েছিল চাঁদের। সেই থেকে ১৪ দিন মানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদে দিন থাকবে। তারপর ঘনিয়ে আসবে রাত। সঙ্গে সঙ্গে এ যাত্রায় শেষ হয়ে যাবে সব আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+