শহিদ নাজিরের পরিবারের হাতে অশোক চক্র সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকের পরিবারকে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে সরকার জানাল সম্মান।

দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকের পরিবারকে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে সরকার জানাল সম্মান। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করে প্রাণ দেওয়া নাজির আহমেদ ওয়ানির পরিবারের হাতে এদিন অশোক চক্র সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নাজিরের পরিবারের হাতে অশোক চক্র সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়ানির স্ত্রী ও মা। তাদের হাতেই এই সম্মান তুলে দেওয়া হয়।

একদশক আগে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসেন ওয়ানি। পরে সেনায় যোগ দিয়ে জঙ্গি দমনে স্পেশালিস্ট হয়ে ওঠেন। ২০০৭ সালে সেনার মেডেল পান তিনি। সাহসিকতার জন্য পুরস্কৃতও হন। গতবছরও তাঁকে পুরস্কৃত করা হয়। কুলগাম তেহশিলের চেকি আশমুজি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

দিলেন রাষ্ট্রপতি

দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকা জঙ্গি অধ্যুষিত। সেখান থেকেই একসময়ে জঙ্গি দলে নাম লেখান আহমেদ ওয়ানি। সেখানেই জঙ্গি দমন অপারেশনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। শহিদ ওয়ানি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন। ২০০৪ সালে জঙ্গিদল ছেড়ে সেনার ১৬২ নম্বর ব্যাটেলিয়নে নাম লেখান ওয়ানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+