জঙ্গি থেকে সেনা হয়ে দেশের জন্য প্রাণ দেওয়া ওয়ানিকে অশোক চক্র সম্মান সেনার
ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানিকে মরণোত্তর অশোক চক্র সম্মান দিয়ে জানানো হচ্ছে।
দুর্ধর্ষ জঙ্গি থেকে সেনার উর্দি পরে সেই জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়েই প্রাণ গিয়েছিল ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানির। গতবছরের নভেম্বরে কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে তিনি মারা যান। এবার তাঁকে মরণোত্তর অশোক চক্র সম্মান দিয়ে জানানো হচ্ছে।

একদশক আগে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসেন ওয়ানি। পরে সেনায় যোগ দিয়ে জঙ্গি দমনে স্পেশালিস্ট হয়ে ওঠেন। ২০০৭ সালে সেনার মেডেল পান তিনি। সাহসিকতার জন্য পুরস্কৃতও হন। গতবছরও তাঁকে পুরস্কৃত করা হয়। কুলগাম তেহশিলের চেকি আশমুজি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকা জঙ্গি অধ্যুষিত। সেখান থেকেই একসময়ে জঙ্গি দলে নাম লেখান আহমেদ ওয়ানি। সেখানেই জঙ্গি দমন অপারেশনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। শহিদ ওয়ানি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন। ২০০৪ সালে জঙ্গিদল ছেড়ে সেনার ১৬২ নম্বর ব্যাটেলিয়নে নাম লেখান ওয়ানি।












Click it and Unblock the Notifications