কর্ণাটক : অশ্রুসজল চোখে হনমন্তাপ্পাকে শেষ শ্রদ্ধা গ্রামবাসীদের

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি : সিয়াচেনে ২৫ ফুট বরফের নিচ থেকে উদ্ধারের পর চারদিন কেটে গিয়েছে। মাঝে দুদিন দিল্লির সেনা হাসপাতালে আপ্রাণ লড়াই চালানোর পর প্রয়াত হয়েছেন বীর জওয়ান হনমন্তাপ্পা কোপ্পড়। ['মিরাকেল' হল না, প্রয়াত ল্যান্সনায়েক হনমন্তাপ্পা কোপ্পড়]

এবার এই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানিয়ে অশ্রুসজল চোখে বিদায় জানানোর পালা গ্রামবাসীদের। কর্ণাটকে নিজের গ্রাম বেতাদূরে এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কর্ণাটক : অশ্রুসজল চোখে হনমন্তাপ্পাকে শেষ শ্রদ্ধা আমজনতার

এজন্য গতকাল বৃহস্পতিবারই হনমন্তাপ্পার দেহ পৌঁছে দেওয়া হয়েছে। গোটা ঘটনা তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। গ্রামবাসীদের ভালোবাসা, শেষ শ্রদ্ধার পরে রাষ্ট্রীয় মর্যাদায় জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে।

দিল্লি থেকে ফেরার আগে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর ও তিন ক্ষেত্রের সেনাপ্রধানরা হনমন্তাপ্পাকে শেষ শ্রদ্ধা জানান। এছাড়াও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

হনমন্তাপ্পার কথা বলতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, হনমন্তাপ্পা চির অমর থাকবে। আমরা গর্বিত যে এমন জওয়ান দেশের রক্ষা করে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+