ডেল্টার থেকেও ভয়ঙ্কর ল্যাম্বডা, ৩০টির বেশি দেশে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে এই নয়া মারণ স্ট্রেন

ডেল্টার পর এবার বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের ল্যাম্বডা ভ্যারিয়্যান্ট। বর্তমানে পেরুর মৃত্যু মিছিলের পিছনে বড় হাত রয়েছে এই নয়া স্ট্রেনের।বিশেষজ্ঞদের ধারমা করোনা ডেল্টা স্ট্রেন থেকেই অধিক শক্তিশ

ডেল্টার পর এবার বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের ল্যাম্বডা ভ্যারিয়্যান্ট। বর্তমানে পেরুর মৃত্যু মিছিলের পিছনে বড় হাত রয়েছে এই নয়া স্ট্রেনের।

বিশেষজ্ঞদের ধারমা করোনা ডেল্টা স্ট্রেন থেকেই অধিক শক্তিশালী এই নব স্ট্রেন। যা ইতিমধ্যেই বিশ্বের ৩০টিরও বেশি দেশে পা রেখেছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

দুরন্ত গতিতে ছড়িয়েছে ল্যাম্বডা

দুরন্ত গতিতে ছড়িয়েছে ল্যাম্বডা

গত একমাসে গোটা বিশ্বজুড়ে দুরন্ত গতিতে ছড়িয়েছে ল্যাম্বডা, এমনটাই জানাচ্ছেন ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক। সোমবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে ল্যাম্বডা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করে বলা হয়, বিশ্বের মধ্যে করোনায় সর্বাধিক মৃত্যু হার রয়েছে পেরুতে। এই পেরুতেই জন্ম হয়েছে নয়া মারণ স্ট্রেন ল্যাম্বডার। বর্তমানে যার ডালপাল ছড়িয়েছে ব্রিটেন পর্যন্তও।

৬ জন ল্যাম্বডায় আক্রান্ত করোনা রোগীর খোঁজ মিলেছে

৬ জন ল্যাম্বডায় আক্রান্ত করোনা রোগীর খোঁজ মিলেছে

এখনও পর্যন্ত ব্রিটেনে ৬ জন ল্যাম্বডায় আক্রান্ত করোনা রোগীর খোঁজ মিলেছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে মে থেকে জুন মাসের মধ্যে পেরুতে যত সংখ্যক করোনা কেসের খোঁজ মিলেছে তার ৮২ শতাংশ ল্যাম্বডা আক্রান্তের, এমনটাই জানাচ্ছে প্যান আমেরিকা হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। অন্যদিকে মালেশিয়ার একটা সূত্র বলছে এখনও পর্যন্ত ৫০টির বেশি দেশে ছড়িয়ে গিয়েছে এই ল্যাম্বডা স্ট্রেন।

লিতেও ভয়াবহতা বাড়াচ্ছে এই ল্যাম্বডা

লিতেও ভয়াবহতা বাড়াচ্ছে এই ল্যাম্বডা

অন্যদিকে ল্যাটিন আমেরিকার আর এক দেশ চিলিতেও ভয়াবহতা বাড়াচ্ছে এই ল্যাম্বডা। সেখানে ৩১% করোনা আক্রান্তের দেহে মিলেছে এই নয়া স্ট্রেন। পাশাপাশি কেসের সংখ্যা বাড়লেও এখনও 'ঝুঁকিপূর্ণ' তালিকায় ল্যাম্বডাকে রাখেনি ব্রিটেন। উল্টে এখনও পর্যন্ত পরীক্ষামূলক স্ট্রেনের তালিকায় ল্যাম্বডাকে রেখেছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। এই নয়া স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা নিয়েও চলছে জোরদার গবেষণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+