নীতীশ-বিজেপি জোটে ফাটল! সুযোগের ব্যবহারে তৎপর লালু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

এনডিএ ক্যাবিনেটে স্থান পাওয়া নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির ফাটল তৈরি হওয়াকেই সুযোগ হিসেবে দেখতে চাইছে লালুপ্রসাদের আরজেডি। এবারেরনির্বাচনে রাজ্য থেকে আরজেডি একটিও আসন পায়নি।

এনডিএ মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির ফাটল তৈরি হওয়াকেই সুযোগ হিসেবে দেখতে চাইছে লালুপ্রসাদ যাদবের আরজেডি। এবারের নির্বাচনে রাজ্য থেকে আরজেডি একটিও আসন পায়নি। অথচ ইতিমধ্যেই অবশ্য লালুপ্রসাদের দলের তরফে নীতীশ কুমারকে মহাজোটে ফেরত আসার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে।

নীতীশকে মহাজোটে আমন্ত্রণ

নীতীশকে মহাজোটে আমন্ত্রণ

রাষ্ট্রীয় জনতাদলের সহসভাপতি রঘুবংশপ্রসাদ সিং আরজেডির তরফে নীতীশ কুমারকে মহাজোটে ফেরত আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দলে রঘুবংশপ্রসাদ লালুপ্রসাদের কাছের লোক বলেই পরিচিত। মহাজোটে ফিরে বিজেপিকে জবাব দেওয়ার এটাই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় জনতাদলের তরফে বলা হয়েছে, এই আবেদন শুধু নীতীশ কুমারকে নয়, অবিজেপি সব দলের কাছেই একসঙ্গে হওয়ার আবেদন জানানো হয়েছে।

নীতীশ বিজেপি 'দ্বন্দ্ব'

নীতীশ বিজেপি 'দ্বন্দ্ব'

বিপুল ভোটে জয়ের পর মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। বিজেপির তরফে মাত্র একটি মন্ত্রী পদ দেওয়ায় নিজের অসন্তোষ প্রকাশ করেন নীতীশ। এপ্রসঙ্গে এনডিএ-র ছোট দল যেমন অকাশি দল কিংবা রামবিলাসের লোক জনশক্তি পার্টির লোকসভা সদস্য সংখ্যার সঙ্গে তাঁর দলের সদস্য সংখ্যার তুলনা দেন তিনি।
যদিও প্রকাশ্যে নীতীশ জানিয়েছিলেন তাঁর কোনও রাগ নেই।

বিহারে পাল্টা দেন নীতীশ

বিহারে পাল্টা দেন নীতীশ

রবিবার রাজ্যে নিজের মন্ত্রিসভা সম্প্রসারণ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বিজেপির জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র একটি মন্ত্রীপদ। সেই জায়গায় বিজেপি এখনও কাউকে মন্ত্রী করেনি। রবিবার মন্ত্রিসভায় দলের আটজনকে মন্ত্রী করেন নীতীশ কুমার।

 প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অংশ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আহ্বানে করা ইফতার পার্টিতে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, রাজনীতিতে
স্থায়ী বন্ধু কিংবা শত্রু হয়না। এবারের নির্বাচনে তিনি বিরোধী জোটের অংশ ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+