সোনিয়ার সঙ্গে দেখা করার পরেই মুখে হাসি লালু-নীতীশের! মহাজোট নিয়ে কবে আলোচনা, জানালেন কং সভানেত্রী
হরিয়ানা থেকে দিল্লি ফিরে গিয়ে এদিন সন্ধেয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন জেডিইউ নেতা নীতীশ কুমার এবং আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব।বৈঠক থেকে হাসিমুখেই বেরিয়ে আসতে দেখা যায় লালু-নীতীশক
হরিয়ানা থেকে দিল্লি ফিরে গিয়ে এদিন সন্ধেয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন জেডিইউ নেতা নীতীশ কুমার এবং আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। বৈঠক থেকে হাসিমুখেই বেরিয়ে আসতে দেখা যায় লালু-নীতীশকে। সোনিয়া গান্ধী তাদেরকে বলেছিলেন , কংগ্রেসে নতুন সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই আরেকটি বৈঠক করা হবে বলে জানিয়েছেন।

বিরোধী শিবিরের একত্রিত হওয়া জরুরি
বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধী শিবিরের জন্যই একত্রিত হওয়াটা জরুরি। তিনি এছাড়াও দেশের উন্নতির জন্য কাজ করাকে বিশেষাধিকার বলে বর্ণনা করেছেন নীতীশ কুমার। সোনিয়ার সঙ্গে বৈঠকের পরে তিনি দেখেছেন, ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের কাজ করতে না পারলে ক্ষতির প্রভূত সম্ভাবনা।
|
সব বিরোধীকে একসঙ্গে করতে হবে
নীতীশ কুমারের পরে লালু যাদব বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সব বিরোধীদের একসঙ্গে হতে হবে। তিনি আরও বলেছেন, দেশকে বাঁচাতে গেরুয়া শিবিরকে অপসারণ করতে হবে। তার জন্য বিজেপিকে পরাজিত করতে বিরোধীরা যেভাবে একসঙ্গে হয়েছিল, সেই ঘটনাকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। কংগ্রেস নতুন সভাপতি পাওয়ার ১০-১২ দিন আবার দেখা করতে বলা হয়েছে।

পাঁচবছরের বেশি সময়ে তিনজনের প্রথম বৈঠক
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে সোনিয়া-লালু-নীতীশের এটি বড় বৈঠক। সেখানেই তিনি বলেন বিজেপিকে সরাতে হবে এবং দেশকে বাঁচাতে হবে। এই কাজ করতে গেলে বিজেপিকে যেভাবে তারা সরিয়েছেন, সেইভাবে সবাইকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তিনি।
|
লালু যাদব বক্তব্য
তিনি বলেছেন, যেভাবে বিজেপিকে সরানো হয়েছে. ঠিক উল্টোমুখে ফের একবার একত্রিত করার ডাক দেন লালু যাদব। পাশাপাশি তিনি বলেছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি জানিয়েছেন, দল নতুন সভাপতি পাওয়ার ১০-১২ দিন পরে আবার দেখা করতে বলেছেন। সেই সময় নতুন সভাপতির সঙ্গে দেখা করে এব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত কংগ্রেসের সভাপতির পদে নির্বাচন হওয়ার কথা ১৭ অক্টোবর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications