‘মুক্তি’ পেলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ, কোন শর্তে ‘মুক্ত’ তিনি
মুক্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লাসলুপ্রসাদ যাদব। পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন তিনি।
মুক্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লাসলুপ্রসাদ যাদব। পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন তিনি। ছেলের বিয়ে উপলক্ষে জেল কর্তৃপক্ষ তাঁর পাঁচদিনের প্যারোলে মুক্তি মঞ্জুর করেন। সেইমতো বুধবার তিনি জেল থেকে মুক্তি পান। এদিনই পাটনার বাড়িতে ফিরছেন তিনি। উল্লেখ্য, আগামী ১২ মে লালু প্রসাদ যাদবের বড় ছেলের বিয়ে।

লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব গত ১৮ এপ্রিল বাগদান সারেন। প্রাক্তন পরিবহনমন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে তাঁর বিয়ে চূড়ান্ত। এই অবস্থায় লালুপ্রসাদ ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য জেল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানান।
সেইমতোই প্যারোলে তাঁর ছুটি মঞ্জুর হয়। আপাতত পাঁচদিন তিনি ছেলের বিয়ের আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারপর ফিরে যাবেন জেলে। উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন লালুপ্রসাদ যাদব। বর্তমানে তিনি রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন।
বর্তমানে তিনি অসুস্থ। ভর্তি ছিলেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে। সেখান থেকেই তিনি ছুটি নিয়ে পাটনা রওনা হবেন এদিন। প্যারোলে ছুটির আবেদন করার পর জেল কর্তৃপক্ষ হাসপাতালের সঙ্গে কথা বলেই তাঁর ছুটির বিষয়টি পাকা করা হয়। ১৬ মে তা্ঁকে ফের জেলে ফিরতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications