Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এজেন্সি তৎপরতা তুঙ্গে, হুইল চেয়ারে বসেই CBI দফতরে হাজিরা লালুর, অবশেষে মিলল জামিন

জমির বদলে চাকরি দুর্নীতি কাণ্ডে অবশেষে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী। তাঁরে মেয়ে মিশা ভারতীও এই মামলায় জামিন পেয়েছে। গত কয়েকদিন ধরেই এই ঘটনার তদন্তে তৎপরতা শুরু করেছিল সিবিআই। হোলির আগে হঠাৎই লালু প্রসাদ যাদবের পাটনার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এজেন্সি তৎপরতা তুঙ্গে, হুইল চেয়ারে বসেই CBI দফতরে হাজিরা লালুর, অবশেষে মিলল জামিন

আজ অর্থাৎ বুধবার হুইল চেয়ারে বসেই সিবিআই আদালতে হাজিরা দেন লালু প্রসাদ যাদব। ভীষণ অসুস্থ তিনি। কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়ে ফিরেছেন লালু প্রসাদ যাদব। তার মাঝেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। সিঙ্গাপুরে তিনমান আগে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে এসেছেন তিনি।

জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সেই মামলায় নাম জড়িয়েছে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং মিসা ভারতী, তেজস্বী যাদবের। রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের লোকেরা স্বল্প মূল্যে বিপুল পরিমান জমি নিয়ে চাকরি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। সেই সময়কার মামলার রেশ টেনে এই অভিযান সিবিআইয়ের।

যদিও লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে হঠাৎ করে এই সিবিআই তৎপরতার নেপথ্যে রাজৈতিক প্রতিহিংসা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। লালু প্রসাদ যাদবই শুধু নয় দেশে একাধিক অবিজেপি দলের নেতাদের বিরুদ্ধে এজেন্সি তৎপরতা শুরু হয়েছে। এই নিয়ে এককাট্টা হতে শুরু করেছে বিরোধীরা। আমআদমি পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, ডিএমকে. টিআরএস সহ একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এজেন্সি তৎপরতা বেড়েছে। এর নেপথ্যে যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+